Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফুটবল প্রতিযোগিতা ঘিরে অশান্তি বাগমারিতে, আহত ৫

দ্য ওয়াল ব্যুরো: দুই ক্লাবের মধ্যে ছিল ফুটবল প্রতিযোগিতা। আর সেখান থেকেই শুরু হয় অশান্তি। পরে তা পৌঁছোয় হাতাহাতিতে। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। রবিবার রাত্রিবেলা ফুটবল খেলা ছিল বাগমারির দুই ক্লাবের মধ্যে। আর সেখানে থেকেই সমস্যার সূত্রপাত। রাত

ফুটবল প্রতিযোগিতা ঘিরে অশান্তি বাগমারিতে, আহত ৫

শেষ আপডেট: 2 July 2018 07:47

দ্য ওয়াল ব্যুরো: দুই ক্লাবের মধ্যে ছিল ফুটবল প্রতিযোগিতা। আর সেখান থেকেই শুরু হয় অশান্তি। পরে তা পৌঁছোয় হাতাহাতিতে। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। রবিবার রাত্রিবেলা ফুটবল খেলা ছিল বাগমারির দুই ক্লাবের মধ্যে। আর সেখানে থেকেই সমস্যার সূত্রপাত। রাত পেরিয়ে ভোর হতেই অশান্তি পৌঁছোয় হাতাহাতিতে। সোমবার সকাল সাতটা নাগাদ এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল। ভাঙচুর করা হয় প্রায় ১০টি বাড়ি। ইট মেরে ভেঙে দেওয়া হয় দু’টি অটো। স্থানীয়দের অভিযোগ এরা সকলেই শাসকদলের আশ্রিত। তাঁদের অভিযোগ এক বয়স্ক মহিলার মাথাও ফাটিয়ে দিয়েছে এই গুণ্ডাবাহিনী। বাড়ি বাড়ি ঢুকে ভেঙে দেওয়া হয়েছে আসবাবপত্র। রেহাই পায়নি শিশুরাও। পুলিশকে খবর দেওয়া হলে এলাকাবাসীকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেয় এই গুণ্ডারা। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলেও প্রাথমিক ভাবে তারা এলাকায় পৌঁছতে দেরি করে। দুই ক্লাবের গন্ডগোলের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাগমারি এলাকায়। বসানো হয়েছে পুলিশ পিকেট।

```