Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টে ডিলাররা, আইন না মানার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোট ইস্তেহারেই তৃণমূল বলেছিল, এবার সরকারে এলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। কাউকে আর রেশন দোকানে গিয়ে লাইন দিতে হবে না। সেই মতো মন্ত্রিসভায় সিদ্ধান্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ভাইফোঁটার

দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টে ডিলাররা, আইন না মানার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

শেষ আপডেট: 9 September 2021 10:29

দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোট ইস্তেহারেই তৃণমূল বলেছিল, এবার সরকারে এলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। কাউকে আর রেশন দোকানে গিয়ে লাইন দিতে হবে না। সেই মতো মন্ত্রিসভায় সিদ্ধান্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ভাইফোঁটার পর থেকেই দুয়ারে রেশন (Duyare Ration) চালু হবে। কিন্তু এর মধ্যেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt)। কামারহাটিতে রাস্তার ময়লা মিশছে পানীয় জলে, ডায়েরিয়ায় কাবু বাসিন্দারা রেশন ডিলাররা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছেন, এ ভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আদালত অনুমতি দেয়নি। কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে জানিয়েছেন ডিলাররা। শুক্রবার এই মামলার শুনানি ছিল। আগামী কাল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফের দুয়ারে রেশন মামলার শুনানি হবে। নভেম্বরে দুয়ারে রেশন চালু হলেও রাজ্য সরকার ঠিক করেছে সেপ্টেম্বর মাসে তার একটা মহড়া হবে। এদিন আদালতে ডিলারদের তরফে বলা হয়েছে, এই প্রকল্পের কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তাঁদের বক্তব্য, বাড়ি গিয়ে রেশন দেওয়া আইন বিরুদ্ধ। সেই পরিকাঠামো রেশন ডিলারদের নেই। ডিলারদের আরও দাবি, আইন অনুযায়ী রেশন প্রাপক দোকানে এসে রেশন নেবেন এটাই নিয়ম। বাড়ি গিয়ে রেশন দেওয়ার জন্য ডিলারদেরই গাড়ির খরচ, প্রচারের খরচ এবং সংরক্ষণের খরচ বহন করতে হবে বলে জানিয়ে সরকার। এই বিপুল খরচ তারা বহন করতে পারবেন না বলে আদালতে জানিয়েছেন ডিলাররা। পাশাপাশি এত লোকবল তাঁদের নেই বলেও আদালতে জানানো হয়েছে। পাল্টা রাজ্যের তরফে বলা হয়, রেশন প্রাপকের সুবিধার্থে রাজ্য সরকার আইন সংস্কার করতে পারে। এতে ডিলারের অধিকার ক্ষুন্ন হয়না। রাজ্য সরকারের নির্দেশ মেনে চলতে ডিলাররা বাধ্য। সেই সঙ্গে নবান্নের তরফে আদালতে বলা হয়েছে, পরিবহণ এবং অন্যান্য খরচ বহন করতে রাজ্য সরকার সাহায্য করবে। রাজ্যের তরফে আরও বলা হয়েছে, এটা একটা পরীক্ষা মুলক প্রকল্প, শুধু সেপ্টেম্বর মাসের জন্য। প্রকল্পের গ্রহণযোগ্যতা, সীমাবদ্ধতা দেখে বাকি সিদ্ধান্ত পরে নেওয়া হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```