Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মন্দারমনির সমুদ্র সৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ, বোতল কুড়োতে এসে স্থানীয়দের নজরে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সোমবার ভোরবেলা মন্দারমনির চাঁদপুরে সমুদ্র সৈকতে মিলল অজ্ঞাতপরিচয় এক তরুণীর দেহ (Dead body on Mandarmani Beach)। সমুদ্রের ধারে বোল্ডারের উপর অর্ধনগ্ন দেহটি (Half naked body) পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দ

মন্দারমনির সমুদ্র সৈকতে তরুণীর অর্ধনগ্ন দেহ, বোতল কুড়োতে এসে স্থানীয়দের নজরে

শেষ আপডেট: 11 September 2023 07:01

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সোমবার ভোরবেলা মন্দারমনির চাঁদপুরে সমুদ্র সৈকতে মিলল অজ্ঞাতপরিচয় এক তরুণীর দেহ (Dead body on Mandarmani Beach)। সমুদ্রের ধারে বোল্ডারের উপর অর্ধনগ্ন দেহটি (Half naked body) পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতে সাড়া পড়ে যায় এলাকায়।

এদিন ভোরবেলা স্থানীয় মানুষ যাঁরা সমুদ্রের ধারে বোতল কুড়োতে আসেন, তারাই পাথরের উপরে এই অর্ধনগ্ন মৃতদেহটি দেখতে পান (Dead body on Mandarmani Beach)। সঙ্গে সঙ্গে মন্দারমনি কোস্টাল থানায় খবর দেন তাঁরা। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এলাকার মানুষের অনুমান, মৃত তরুণী স্থানীয় বাসিন্দা নন। বাইরে থেকে নিয়ে এসে এখানে খুন করা হয়েছে তাঁকে। পুলিশের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোরবেলা সমুদ্র সৈকতে দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে। তাঁরা জানাচ্ছেন, মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা এমনিতেই শুনশান থাকে। রাস্তার ধারে কোনও স্ট্রিট লাইট নেই। পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি দুষ্কৃতীদের আনাগোনাও বাড়ছে পাল্লা দিয়ে। অবিলম্বে এই এলাকায় স্ট্রিট লাইট লাগানো ও পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

পুলিশ তদন্ত শুরু করলেও মৃতার পরিচয় এখনও জানা যায়নি। তরুণীর নাম পরিচয় জানতে স্থানীয় সমস্ত থানা ও পড়শি রাজ্য ওড়িশাকেও সতর্ক করা হয়েছে। বিভিন্ন থানায় দেহ উদ্ধারের খবর জানানো হয়েছে। পাঠানো হয়েছে ছবিও।

আরও পড়ুন: বিডিও নয়, পিডিও অর্থাৎ পকেট ডেভলপমেন্ট অফিস! ব্যঙ্গ চিঠি বর্ধমানের তৃণমূল জেলা সভাপতিকে


```