
শেষ আপডেট: 17 April 2023 07:27
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পুকুরে মাছ ধরেছেন, শুধু মাত্র এই সন্দেহের বশে এক ব্যক্তিকে গুলি করে খুন করলেন পুকুরের মালিক। জখম হয়েছেন আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি চাইপাড়া এলাকায়। মৃতের নাম সুন্নত শেখ। আর জখমেরা (injured) হলেন, জাহিদুল ইসলাম, আসাহাদ শেখ, সাহিনুর শেখ এবং সোহান শেখ। তাঁদের সকলের বাড়ি খয়রামারি টিকটিকি পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান সাগরপাড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, গত রবিবার দুপুরে খয়রামারি দিয়াড় বিলে মাছ ধরতে যান সুন্নত শেখের ছেলে মুরসেলিম শেখ। মাছ ধরে বাড়ি আসার সময় প্রতিবেশী আবুল শেখ, মফিক শেখ, সফিক শেখ সহ বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয়। তাঁদের অভিযোগ বিলের নয়, তাঁদের পুকুর থেকে মাছ ধরা (Fishing) হয়েছে। এই অভিযোগে তাঁকে হেনস্থা করা হয়। স্থানীয়রা সালাশি সভা বসিয়ে বিষয়টির মীমাংসা করেন। কারণ অভিযুক্তের কাছে মাছ পাওয়া যায়নি।
অভিযোগ সোমবার সকালে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তাঁদের উপর পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় আবুল শেখরা। এই ঘটনায় মোট পাঁচজন জখম হন। একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বাকিদের মধ্যে দুজনকে বহরমপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ।
হুগলির ছাত্রী পরীক্ষার খাতায় ধারাবাহিক ব্ল্যাকমেল, কুপ্রস্তাবের কাহিনি লিখল! স্তম্ভিত শিক্ষকরা