Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্কুল ইউনিফর্ম প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, জেলাশাসককে তদন্তের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: সরকারি স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির (Corruption in school uniform scheme) অভিযোগে এবার জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (CHC ordered to investigate DM)। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ

স্কুল ইউনিফর্ম প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, জেলাশাসককে তদন্তের নির্দেশ

শেষ আপডেট: 4 September 2023 09:31

দ্য ওয়াল ব্যুরো: সরকারি স্কুল ইউনিফর্ম বিতরণ প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির (Corruption in school uniform scheme) অভিযোগে এবার জেলাশাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (CHC ordered to investigate DM)।

প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুলের পোশাক দিতে আগেই প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার (Corruption in school uniform scheme, CHC ordered to investigate DM)। অভিযোগ উত্তর দিনাজপুর গোপালপোখর-১ নম্বর ব্লকে এই প্রকল্পে সাড়ে ৮ কোটিরও বেশি টাকা নয় ছয় হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে মামলাকারী অভিযোগ করেন, গোপালপোখর-১ নম্বর ব্লকে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম বিতরণ সংক্রান্ত ওই প্রকল্পের দায়িত্বভার ছিল মিলনমেলা মহাসংঘ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর ওপর। অভিযোগ, ওই প্রকল্প বাবদ সরকারের কাছে ৮.৮ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পর একদিনে ওই টাকা এমন ব্যক্তিদের দিয়ে দেওয়া হয়েছে যারা পোশাক তৈরি বা ওই ধরনের কারবারের সঙ্গে যুক্তই নয়। পাশাপাশি এত টাকা বরাদ্দ পাওয়ার পরও কোন স্কুল ইউনিফর্ম ওই স্বনির্ভর গোষ্ঠীটি সরবরাহ করেনি।

মামলাকারীর আরও দাবি বিষয়টি নিয়ে জেলাশাসক, বিডিও, সার্কেল ইন্সপেক্টর, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সহ তদারকির দায়িত্বে থাকা একাধিক সরকারি আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।

এই অভিযোগের প্রেক্ষিতে গোটা ঘটনায় উত্তর দিনাজপুরের জেলাশাসককে তদন্তের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই প্রকল্প সংক্রান্ত অভিযোগ নতুন করে জেলাশাসকসহ সমস্ত তদারককারী সংস্থার কাছে পাঠাতে হবে মামলাকারীকে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আট সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে জেলাশাসককে।

আরও পড়ুন: এজেন্সিকে ভয় পাবেন না, আমার পরিবারকেও হয়রান করছেন, শিল্পপতিদের বললেন মুখ্যমন্ত্রী


```