Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বাংলায় করোনা অ্যাকটিভ প্রায় ২০০, গত ২৪ ঘন্টায় কোভিডে মারা যাননি কেউ: স্বাস্থ্য ভবন

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে করোনাভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ১৯৮। নতুন করে আর কারও মৃত্যু হয়নি, মৃতের সংখ্যা ১২। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৬৬ জন। রবিবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনটাই জানা গেল। তা

বাংলায় করোনা অ্যাকটিভ প্রায় ২০০, গত ২৪ ঘন্টায় কোভিডে মারা যাননি কেউ: স্বাস্থ্য ভবন

শেষ আপডেট: 19 April 2020 14:40

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে করোনাভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ১৯৮। নতুন করে আর কারও মৃত্যু হয়নি, মৃতের সংখ্যা ১২। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৬৬ জন। রবিবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনটাই জানা গেল। তাতে আরও বলা হয়েছে, এই মুহূর্তে রাজ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৫ হাজার ৮১ জন। নজরদারির সময় পার করে ফেলেছেন ২৩ হাজার ১৩২ জন। রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে আইসোলেশনে থেকেছেন মোট ৩ হাজার ২৩৩ জন। আইসোলেশন পর্ব পার করে ছাড়া পেয়ে গেছেন ২ হাজার ৭০৮ জন। এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে বা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ৫২৫। রাজ্যে মোট করোনা টেস্ট হয়েছে ৫ হাজার ৪৫ জনের। রাজ্যের মোট ৫৮২টি কোয়ারেন্টাইন সেন্টারে এই মুহূর্তে রয়েছেন ১৩ হাজার ৫৬০ জন।  যদিও রবিবার বিকেলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে আপডেট দিয়েছে, তাতে রয়েছে এ রাজ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে কেন্দ্রের হিসেব অনুযায়ী এ রাজ্যে করোনা অ্যাকটিভ হওয়ার কথা ২৩৬ জনের।

```