Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিজেপির বিধায়কের স্ত্রীর নাম আবাস যোজনায়, তোলপাড় ফেলে দিল তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: একে বিধায়ক। তায় নিজের পাকা বাড়ি রয়েছে। অথচ আবাস যোজনার ( Awas Yojana ) তালিকায় রীতিমতো জ্বলজ্বল করছে সোনামুখীর সেই বিধায়কের ( Sonamukhi MLA Wife ) স্ত্রীর নাম। আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে যখন রাজ্য জুড়ে শ

বিজেপির বিধায়কের স্ত্রীর নাম আবাস যোজনায়, তোলপাড় ফেলে দিল তৃণমূল

শেষ আপডেট: 14 December 2022 14:16

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: একে বিধায়ক। তায় নিজের পাকা বাড়ি রয়েছে। অথচ আবাস যোজনার ( Awas Yojana ) তালিকায় রীতিমতো জ্বলজ্বল করছে সোনামুখীর সেই বিধায়কের ( Sonamukhi MLA Wife ) স্ত্রীর নাম। আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে যখন রাজ্য জুড়ে শাসকদলকে তুলোধোনা করছে বিজেপি তখন এই ঘটনা সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। আর তা টের পেরেই সুর চড়াচ্ছে তৃণমূল।

এতদিন রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল আবাস যোজনার তালিকায় নাম রয়েছে শাসক দলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান বা তাঁদের ঘনিষ্ঠদের। একে হাতিয়ার করেই স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। প্রতিবাদের আঁচে একেক জায়গায় বেশ চাপে পরে শাসকদলের সংশ্লিষ্ট নেতা। এই আবহেই বাঁকুড়ার সোনামুখী বিধানসভা এলাকার আবাস যোজনার তালিকায় নাম নজরে আসে বিধায়ক দিবাকর ঘরামীর স্ত্রী প্রতিমা ঘরামীর। আর সোনামুখী ব্লকের সদ্য প্রকাশিত আবাস যোজনার তালিকায় তাঁর নাম রয়েছে শুনেই হইচই পড়ে যায়।

সোনামুখীর বিজেপি বিধায়কের বাড়ি পুর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের পলশুড়া গ্রামে। সেই গ্রামে তাঁর নিজস্ব পাকা বাড়িও রয়েছে। সম্প্রতি আবাস যোজনার তালিকা প্রকাশিত হলে দেখা যায় সেই তালিকায় নাম রয়েছে বিধায়কের স্ত্রী প্রতিমা ঘরামির। যোগ্যদের ছেড়ে হঠাৎ কেন বিধায়কের নাম ঢুকে পড়ল তালিকায়? বিধায়কের দাবি, এই তালিকা তৈরির জন্য ২০১৮ সালে যখন সমীক্ষা হয় তখন তাঁর পাকা বাড়ি ছিল না। কাঁচা বাড়িতে থাকতেন। তখন তিনি বিধায়কও ছিলেন না। বাড়ির আর্থিক অবস্থাও খারাপ ছিল। সেই সূত্রেই হয়তো নাম ঢুকে পড়েছে তালিকায়।

অষ্টম শ্রেণি পাশ তৃণমূল নেতা পেশায় শিক্ষক, চাকরিও দিচ্ছেন টাকা নিয়ে! হাজিরার নির্দেশ কোর্টের

তবে বিধায়কের দাবি, বিষয়টি জানার পরেই তাঁর স্ত্রী লিখিতভাবে জেলাশাসককে জানিয়ে দিয়েছেন তাঁর পাকা বাড়ি রয়েছে। তাই ওই আবাস যোজনার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক। তিনি বলেন, “কোনও সরকারি সুবিধা পাওয়ার জন্য আমি কোথাও আবেদন করিনি। তৃণমূলের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ তা আবারও সত্যি প্রমাণিত হল। ওই আইএনটিটিইউসির নেতা যিনি এই তালিকা সামনে এনেছেন, তিনি এই তালিকা কী করে হাতে পেলেন? বিডিও তো আমাকে বলেছিলেন এই তালিকা কাউকে দেওয়া যাবে না। তার মানে এই লিস্ট নিয়ে ওঁরা আবার কারচুপি করছেন। দিবাকর ঘরামি স্বজনপোষণ করেন কি না তা সোনামুখীর মানুষ জানেন।”

বিধায়ক যাই বলুন না কেন আবাস যোজনার তালিকা নিয়ে এমন মোক্ষম অস্ত্র হাতে পেয়ে তাকে হাতছাড়া করতে নারাজ তৃণমূল। আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “যার দরকার বাড়ি তাঁকে দেওয়া দরকার। এটাই আমরা বিশ্বাস করি। এখানে বিধায়কের স্ত্রী বাড়ির জন্য আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন করেছেন। আবাস যোজনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলছে। নিজেরা কী করছে তা মানুষ দেখুক।”


```