Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাইরনের ছবি পোড়াল কংগ্রেস, যেখানে আবির উড়েছিল সেখানেই জ্বলল আগুন

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ২ মার্চ সকাল সাড়ে দশটার পর থেকেই আবির খেলা শুরু করে দিয়েছিলেন সাগরদিঘির (Sagardighi) কংগ্রেসকর্মীরা (Congress Protest after Bayron Biswas left Party)। সিপিএমের লোকজনও তৃণমূলকে হারানোর আনন্দে লাল আবির গালে ম

বাইরনের ছবি পোড়াল কংগ্রেস, যেখানে আবির উড়েছিল সেখানেই জ্বলল আগুন

শেষ আপডেট: 29 May 2023 15:38

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ২ মার্চ সকাল সাড়ে দশটার পর থেকেই আবির খেলা শুরু করে দিয়েছিলেন সাগরদিঘির (Sagardighi) কংগ্রেসকর্মীরা (Congress Protest after Bayron Biswas left Party)। সিপিএমের লোকজনও তৃণমূলকে হারানোর আনন্দে লাল আবির গালে মেখে নিয়েছিলেন। ২৯ মে সেই জনপদেই জ্বলল আগুন। বাইরন বিশ্বাসের ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা।

এদিন সাগরদিঘি ব্লক কংগ্রেস অফিসের সামনে বাইরনের ছবি সম্বলিত ফ্লেক্স পুড়িয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা (Congress Protest after Bayron Biswas left Party)।

তাঁদের বক্তব্য, এই বাইরনের ব্যক্তি চরিত্র নিয়ে তৃণমূল লিফলেট করে বিলি করেছিল। আজকে সেই তাঁকেই জামাই আদর করে দলে নিল তারা।

সোমবার দুপুরে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচিতে পৌঁছে যান বাইরন। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন তিনি। তারপর বাইরন দাবি করেছেন, কংগ্রেস বা জোটের জন্য তিনি জেতেননি। নিজের ক্যারিশমাতেই তিনি জিতেছেন।

তাঁর আরও বক্তব্য, তিনি তৃণমূলের টিকিট পেতে চেয়েছিলেন। না পেয়ে তারপরেই টিকিট পাওয়ার জন্য কংগ্রেসের দিকে গিয়েছিলেন। আসলে তিনি তৃণমূলেরই লোক।

সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পিছনে বামেদেরও বড় ভূমিকা ছিল। এদিন সিপিএম বলেছে, বাইরনের যদি দম থাকে তাহলে উপনির্বাচনে জিতে আসুক। বাইরন অবশ্য বলেছেন, উপনির্বাচনে দাঁড়ালে আরও বেশি ভোটে তিনি জিতবেন। তবে ৮৭ দিন আগে বাইরনের নামে যেখানে আবির উড়েছিল, সেখানে এদিন ক্ষোভের আগুন জ্বলল।

বাইরনের ক্ষমতা থাকলে উপনির্বাচনে জিতে আসুক, বলছে সিপিএম


```