Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মমতার নতুন প্রকল্প ‘রাস্তাশ্রী’, বাজেটে বড় অঙ্ক বরাদ্দ

দ্য ওয়াল ব্যুরো: গ্রামবাংলায় নতুন সড়ক নির্মাণ ও পুরনো রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্প ঘোষণা হল রাজ্য বাজেটে (WB state budget)। বুধবার বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে রাস্তাশ্রী (Rastashree) প্রক

মমতার নতুন প্রকল্প ‘রাস্তাশ্রী’, বাজেটে বড় অঙ্ক বরাদ্দ

শেষ আপডেট: 15 February 2023 09:01

দ্য ওয়াল ব্যুরো: গ্রামবাংলায় নতুন সড়ক নির্মাণ ও পুরনো রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্প ঘোষণা হল রাজ্য বাজেটে (WB state budget)। বুধবার বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে রাস্তাশ্রী (Rastashree) প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্পে যেমন নতুন রাস্তা নির্মাণ হবে, তেমন পুরনো রাস্তারও সংস্কার হবে। মোট ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা।

মঙ্গলবারই দ্য ওয়ালের বিশেষ প্রতিবেদনে লেখা হয়েছিল, গ্রামীণ রাস্তার সংস্কারের কাজে পঞ্চায়েত দফতর কোমর বেঁধে নেমেছে। কেন্দ্রের আর্থিক ‘অবরোধ’ সত্ত্বেও রাজ্যের টাকাতেই এই কাজ করবে নবান্ন। মোদ্দা বিষয় হল, বাংলার টাকাতেই বাংলার রাস্তা সংস্কার করবে নবান্ন। এদিন দেখা গেল গ্রামীণ এলাকায় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য পৃথক প্রকল্পের প্রস্তাব করা হল।

পঞ্চায়েত ভোট সামনেই। তার আগে গ্রামীণ এলাকার সড়ক সংস্কার একপ্রকার অনিবার্যই ছিল। বাজেটে সেই কাজের জন্য বড় অঙ্ক বরাদ্দের প্রস্তাব রাখা হল।

কেন্দ্রীয় সরকার গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছে বলে সম্প্রতি একাধিক কর্মসূচি থেকে দিল্লির সমালোচনায় অবতীর্ণ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি এও বলেছিলেন, 'আমি ভিক্ষে করার লোক নই। নিজেদের যা আছে তাই দিয়েই বাংলায় রাস্তার কাজ করব।' দেখা গেল তা শুধু মুখের কথা রইল না। বাজেট ঘোষণাতেও জুড়ে গেল।

আমাকে আটকাতে পারবে না, কথা বলবই: ব্যাঙ্কশালে ঢোকার আগে বিস্ফোরক নওসাদ


```