Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ডব্লিউবিসিএসে ২৭ র‍্যাঙ্ক করে চমকে দিলেন চাষির মেয়ে, রুকাইয়াকে নিয়ে গর্বিত মুর্শিদাবাদ

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দৌলতাবাদের রুহিয়া গ্ৰামের মেয়ে রুকাইয়া সুলতানা। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) (Civil Service Examination) পরীক্ষায় ২৭ র‍্যাঙ্ক করে চমকে দিয়েছেন তিনি। বাবা রুহুল হোসেন চাষের কাজ করে সচল র

ডব্লিউবিসিএসে ২৭ র‍্যাঙ্ক করে চমকে দিলেন চাষির মেয়ে, রুকাইয়াকে নিয়ে গর্বিত মুর্শিদাবাদ

শেষ আপডেট: 31 August 2023 11:17

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দৌলতাবাদের রুহিয়া গ্ৰামের মেয়ে রুকাইয়া সুলতানা। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) (Civil Service Examination) পরীক্ষায় ২৭ র‍্যাঙ্ক করে চমকে দিয়েছেন তিনি।

বাবা রুহুল হোসেন চাষের কাজ করে সচল রেখেছেন সংসারের চাকাটা। মা আরজুমা খাতুন পার্শ্ব শিক্ষিকা। অভাবের সংসারে ছোট থেকেই পড়াশোনাকেই আঁকড়ে ধরেছিলেন রুকাইয়া। যাই হয়ে যাক, পড়াশোনা ছাড়বেন না, এমনটাই তাঁর জেদ। অতি সাধারণ ঘর থেকে উঠে আসা রুকাইয়ার সাফল্যে শুধু তাঁর পরিবার নয়, গোটা গ্রামই গর্বিত।

বহরমপুরের (Berhampore) মহারানি কাশীশ্বরী গার্লস স্কুলের ছাত্রী ছিলেন রুকাইয়া। কৃষ্ণনাথ কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। এমএসসি পাশ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। অভাবের সংসারে টিউশন পড়িয়ে উপার্জন করেছেন। সেই টাকাতেই পড়াশোনা করেছেন রুকাইয়া সুলতানা।

প্রথমবার ডব্লিউবিসিএস (Civil Service Examination) পরীক্ষায় বসেই নজরকাড়া সাফল্য পেলেন তিনি। মেরিট লিস্টে ২৭ নম্বরে নিজের নাম দেখে রীতিমতো উচ্ছ্বসিত। বললেন, “ভাবতেই পারছি না এত বড় পদে চাকরি করব।”

ঘরের মেয়ের এমন সাফল্যে খুশির বাঁধ ভেঙেছে দৌলতাবাদের রুহিয়া গ্ৰামে। আশেপাশের মানুষের ভিড় তাঁর বাড়িতে। খবর পেয়ে দৌলতাবাদ থানার ওসি দেবাশিস ঘোষ শুভেচ্ছা জানাতে যান রুকাইয়ার বাড়িতে। উচ্চপদস্থ আধিকারিক হয়ে জনসাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: কল সেন্টারে প্রতারণার ফাঁদ! কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগে বান্ধবী-সহ গ্রেফতার ছাত্রনেতা


```