Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ই-সিগারেট বন্ধ করতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: ই-সিগারেট বন্ধ করতে রাজ্যগুলিকে নতুন করে বিজ্ঞপ্তি পাঠাল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ-সহ সবকটি রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যপুলিশের ডিজিকে এই নির্দেশ পাঠানো হয়েছে।  নির্দেশে ই-সিগারেট তৈরি, বিক্রি ও কেনা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্

ই-সিগারেট বন্ধ করতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রকের

শেষ আপডেট: 20 November 2019 06:40

দ্য ওয়াল ব্যুরো: ই-সিগারেট বন্ধ করতে রাজ্যগুলিকে নতুন করে বিজ্ঞপ্তি পাঠাল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ-সহ সবকটি রাজ্যের মুখ্যসচিব ও রাজ্যপুলিশের ডিজিকে এই নির্দেশ পাঠানো হয়েছে।  নির্দেশে ই-সিগারেট তৈরি, বিক্রি ও কেনা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গত ১৮ সেপ্টেম্বর ই-সিগারেট উৎপাদন, আমদানি, রফতানি, পরিবহণ, বিক্রি, বিতরণ, জমা রাখা ও তার বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করছে তাতে এখনও বিশেষ কাজ হয়নি। তাই নতুন করে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তারও কিছুদিন আগে প্রধানমন্ত্রীর অফিস থেকে ই-সিগারেট নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। সেইমতো সরকার প্রহিবিশন অব ই সিগারেটস নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করে। একটি মন্ত্রিগোষ্ঠী সেই অধ্যাদেশ খতিয়ে দেখে। অধ্যাদেশে বলা আছে, প্রথমবার এই বিধি ভাঙলে একবছর পর্যন্ত জেল ও এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ভোটের আগে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় ফিরলে ১০০ দিনের মধ্যে ই-সিগারেট, ভেপ এবং ই-নিকোটিন ফ্লেভারড হুকা নিষিদ্ধ করবে। ই-সিগারেটের বিরুদ্ধে বিশ্বের বহু দেশেই জনমত গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম আমেরিকা। ক্যালিফোর্নিয়ায় ভেপিং-এর বিপদ নিয়ে মানুষকে সচেতন করার জন্য ২ কোটি ডলার খরচ করে বিজ্ঞাপন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার।

```