Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রাজ্যের বড় ধাক্কা পুর নিয়োগ দুর্নীতি মামলায়, সিবিআই তদন্তের নির্দেশ বহাল

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তা নিয়ে শীর্ষ আদালতেও জল গড়িয়েছিল। সেই মামলা সরিয়ে দেওয়া হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। কিন্তু শুক্রবার দেখা গেল প

রাজ্যের বড় ধাক্কা পুর নিয়োগ দুর্নীতি মামলায়, সিবিআই তদন্তের নির্দেশ বহাল

শেষ আপডেট: 12 May 2023 08:05

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তা নিয়ে শীর্ষ আদালতেও জল গড়িয়েছিল। সেই মামলা সরিয়ে দেওয়া হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। কিন্তু শুক্রবার দেখা গেল পরিবর্তিত এজলাস অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার কোর্টও একই নির্দেশ বহাল রাখল (Calcutta High Court on municipal recruitment scam)।

অয়ন শীলের সূত্রে পুর নিয়োগ দুর্নীতির কথা সামনে আসে। আদালতে ইডি জানায়, অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে যে নথি উদ্ধার হয়েছে তাতে স্পষ্ট, বাংলার অন্তত ৬০টি পুরসভায় বিপুল নিয়োগ দুর্নীতি হয়েছে।

এ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে পৃথক এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দেয়। কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাওয়ার পর তা কিছুটা ঘেঁটে যায়। বেঞ্চ বদল করা হয় এই মামলার। পাঠানো হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিন সেই মামলাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখা হয়েছে।

সিবিআই তদন্ত খারিজের আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। এদিনের নির্দেশের পর অনেকেই মনে করছেন, এটা রাজ্য সরকারের কাছে ধাক্কার।

ইতিমধ্যেই অয়ন শীলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সব মিলিয়ে যার অঙ্ক সাড়ে তিনশ কোটির বেশি বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। বিঘার পর বিঘা জমি, পেট্রোল পাম্প, নিউটাউন, দক্ষিণ কলকাতা, পূর্ব কলকাতা, উত্তরপাড়া, চন্দননগর, চুঁচুড়ায় প্রচুর ফ্ল্যাটের হদিশও মিলেছে।

অয়নের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী--সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। জেরা করা হয়েছে অয়নের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মডেল শ্বেতা চক্রবর্তীকেও। এখন দেখার পুর নিয়োগ দুর্নীতি মামলায় কোন পথে এগোয় সিবিআই।

অভিষেক কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা, মামলায় স্থগিতাদেশ দিলেন না বিচারপতি


```