Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ, শান্তিনিকেতনে পৌষমেলা নিয়ে এখনও অনিশ্চয়তা

দ্য ওয়াল ব্যুরো: পরিবেশ আদালতের ছাড়পত্র কার্যত হাতে এসে গেছে, তাও বিশ্বভারতী কর্তৃপক্ষ বনাম ব্যবসায়ীদের দ্বৈরথে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে এখনও অনিশ্চয়তার মেঘ। আর মাত্র দশ দিন বাকি, এখনও পর্যন্ত মেলার প্রস্তুতি একরকম দেখাই যাচ্

উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ, শান্তিনিকেতনে পৌষমেলা নিয়ে এখনও অনিশ্চয়তা

শেষ আপডেট: 12 December 2019 11:38

দ্য ওয়াল ব্যুরো: পরিবেশ আদালতের ছাড়পত্র কার্যত হাতে এসে গেছে, তাও বিশ্বভারতী কর্তৃপক্ষ বনাম ব্যবসায়ীদের দ্বৈরথে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে এখনও অনিশ্চয়তার মেঘ। আর মাত্র দশ দিন বাকি, এখনও পর্যন্ত মেলার প্রস্তুতি একরকম দেখাই যাচ্ছে না। এই প্রথম বোলপুর ব্যবসায়ী সমিতি ও প্যান্ডেল ডেকরেটর অ্যাসোসিয়েশন ক্ষুব্ধ। তাঁদের ক্ষোভ বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে। তাঁদের মূল তিনটে দাবি রয়েছে: প্রথমত, অনলাইন স্টল বুকিং করা হোক কিন্তু জায়গা বিতরণ হোক আগের নিয়মে। দ্বিতীয়ত, আগে কখনও সিকিওরিটি মানি নেওয়া হত না, এবার তা নেওয়া হচ্ছে। এর ফলে ছোট ব্যবসায়ীরা মার খাচ্ছে। এই টাকা নেওয়া বন্ধ হোক। তৃতীয়ত, মেলা চারদিনের পরিবর্তে ছয় দিন করা হোক। আদালতে দূষণ নিয়ন্ত্রণের জন্য যে নির্দেশিকা রয়েছে তা পালনে তাঁদের কোনও আপত্তি নেই। যৌথ উদ্যোগ গ্রহণ করে দূষণ নিয়ন্ত্রণ কথা ভাবা হোক। এর জন্য স্মারকলিপি জমা দেওয়া সত্ত্বেও কোনও উত্তর তাঁরা পাননি বলে অভিযোগ ব্যবসায়ীদের। অ্যাসোসিয়েশনের সম্পাদক সুনীল সিং বলেন, “ধরুন আগে যে ভাড়া ছিল দু’হাজার টাকা এখন তা বেড়ে হয়েছে তিরিশ হাজার টাকা। শুধু তাই নয়, যাঁরা কয়েক পুরুষ ধরে একই জায়গায় ব্যবসা করে আসছে তাদের বলা হচ্ছে আগের জায়গা পাবে না। গ্রিন বেঞ্চ এই মেলা ছ’দিন পর্যন্ত করতে ছাড় দিয়েছে, সকলে তা মেনেও নিয়েছে কিন্তু উপাচার্য তা কমিয়ে চার দিন করে দিয়েছেন। উনি দোল-পৌষমেলা কিছুই করতে দিতে রাজি নন। আমাদের সঙ্গে কথাও বলতে চাইছেন না। ব্যবসাই এখানে শেষ কথা নয়, এর সঙ্গে আমাদের আবেগ, ঐতিহ্য ও বাংলার সম্মান জড়িয়ে আছে।” রবীন্দ্র পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, “অনলাইন বুকিং হলে ভাল, এতে আপত্তির কিছু দেখছি না, তবে অকারণ যদি বেশি ভাড়া নেওয়া হয় সেটা ঠিক নয়।” হস্তশিল্পীদের সমস্যা সম্বন্ধে তাঁর বক্তব্য, “এঁদের ছাড়া এই মেলা অর্থহীন। এই মেলা ঐক্যবদ্ধ সঙ্গমের মেলা, এখানে এত বিক্ষোভ ও  বিরোধিতা ভীষণ দুঃখজনক।” শান্তিনিকেতনের পৌষমেলা ট্রাস্টের অন্যতম সদস্য অনিল কোঙার এই বিষয়ে বলেছেন, “আমাদের অনলাইনে স্টল বুকিং চলছে, মেলার প্রস্তুতি চলছে, তবে ধীর গতিতে।” তিনি জানিয়েছেন, পরিবেশ আদালত নির্দেশ দিযেছে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। বিষয়টি দেখে রিপোর্ট দেবেন সরকারি আধিকারিকরা। ৩১ জানুয়ারি পরবর্তী শুনানি। বোলপুর ব্যবসায়ী সমিতি ও প্যান্ডেল ডেকরেটর অ্যাসোসিয়েশনের সদস্যরা পৌষমেলা প্রাঙ্গণে জমায়েত হয়েছেন। দাবি মানা না হলে মেলা করতে দেবেন না বলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন। অনিল কোঙার মনে করেন, সকলে মিলে আলোচনা করে এই অনিশ্চয়তা দূর করতে হবে।

```