Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বনি ঝুঁকি নিলেন না, কুন্তলের দেওয়া ল্যান্ড রোভারের ৪০ লক্ষ ফেরালেন ইডিকে, টাকা ফেরালেন সোমাও

দ্য ওয়াল ব্যুরো: ইডি-র জেরার মুখে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) দাবি করেছিলেন, দুর্নীতির কথা না জেনেই যে টাকা (40 lakh) তিনি কুন্তল ঘোষের থেকে নিয়েছিলেন, তা তিনি ফিরিয়ে দেবেন। এবার সেই ৪০ লক্ষ টাকা ইডি-র হাতেই তুলে দিলেন টলি অভিনেতা। জানা

বনি ঝুঁকি নিলেন না, কুন্তলের দেওয়া ল্যান্ড রোভারের ৪০ লক্ষ ফেরালেন ইডিকে, টাকা ফেরালেন সোমাও

শেষ আপডেট: 17 March 2023 05:50

দ্য ওয়াল ব্যুরো: ইডি-র জেরার মুখে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) দাবি করেছিলেন, দুর্নীতির কথা না জেনেই যে টাকা (40 lakh) তিনি কুন্তল ঘোষের থেকে নিয়েছিলেন, তা তিনি ফিরিয়ে দেবেন। এবার সেই ৪০ লক্ষ টাকা ইডি-র হাতেই তুলে দিলেন টলি অভিনেতা। জানা গেছে, গতকাল, বৃহস্পতিবারই তিনি ওই টাকা ইডি-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়েছেন সরাসরি।

পাশাপাশি, আজ শুক্রবার কুন্তল-ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীও ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন। সেই অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি।

নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই জটিল ও বিস্তৃত হচ্ছে তার জাল। সম্প্রতি এই তদন্তে ইডি-র হাতে ধরা পড়েন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর গ্রেফতারির পরেই টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও তাঁর প্রেমিকা, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের নাম উঠে আসে। কুন্তলই ইডি আধিকারিকদের কাছে দাবি করেন, দুর্নীতি টাকা থেকেই তিনি বনিকে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন গাড়ি কিনতে। অন্যদিকে কুন্তল-ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন অভিনেত্রী কৌশানী।

এর পরেই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় বনিকে। দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, জানা যায়, কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় ল্যান্ডরোভার গাড়ি কিনেছিলেন বনি। ২০১৭ সালে সেই টাকা পাঠানো হয়েছিল গাড়ির শো-রুমেই, গাড়ি এসেছিল বনির বাড়িতে। বনি এ-ও জানিয়েছিলেন, এত টাকার গাড়ির বিনিময়ে তিনি ওই যুবনেতা কুন্তলের বহু অনুষ্ঠান বিনাপয়সায় করে দিয়েছিলেন।

এর পরেই বনি সাংবাদিকদের সামনে জানান, ওই চল্লিশ লক্ষ টাকা তিনি ইডিকে ফেরত দেওয়ার ব্যাপারে ভেবে দেখবেন। বৃহস্পতিবারই তা ফিরিয়ে দিলেন অভিনেতা।

গ্যারেজে বাইক সারান তৃণমূলের উপপ্রধান! কালিমাখা জামায় দাগ নেই দুর্নীতির, পুরুলিয়ার লম্বু মিস্ত্রিকে চিনুন


```