Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জেলবন্দির ফার্ম হাউসে বোমার খোঁজে তল্লাশি চন্দননগর পুলিশের

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বোমার খোঁজে (Bomb Rescued) টোটন বিশ্বাসের ফার্ম হাউসে তল্লাশি চালাল চুঁচুড়া থানার (Chinsura Police Station) পুলিশ। বুধবার সকালে চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশবাহিনী হানা দেয় রবীন্দ্রনগরে ওই ফার্ম

জেলবন্দির ফার্ম হাউসে বোমার খোঁজে তল্লাশি চন্দননগর পুলিশের

শেষ আপডেট: 30 November 2022 13:52

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বোমার খোঁজে (Bomb Rescued) টোটন বিশ্বাসের ফার্ম হাউসে তল্লাশি চালাল চুঁচুড়া থানার (Chinsura Police Station) পুলিশ। বুধবার সকালে চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশবাহিনী হানা দেয় রবীন্দ্রনগরে ওই ফার্ম হাউসে। দীর্ঘক্ষণ ধরে চলে অভিযান।

চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী টোটোন। বর্তমানে মেদিনীপুর জেলে বন্দি। তার একটি সুপারি কারখানা ও ফার্ম হাউস রয়েছে চুঁচুড়ার রবীন্দ্রনগরে। সেখানেই এদিন চুঁচুড়া থানার পুলিশ মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এই সময় বিভিন্ন জায়গায় বোমা-বন্দুকের খোঁজে তল্লাশি চালান হচ্ছে। গত ২১ তারিখ চুঁচুড়ার নলডাঙা নারায়ণপুর প্রাথমিক স্কুলের মাঠে তিনটি বোমা পরে থাকতে দেখা যায়। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। তারপরেই গোটা এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

কাটোয়া হাসপাতাল চত্বরেই দালাল চক্রের ফাঁদ! গ্রেফতার দুই প্রতারক

পুলিশসূত্রে জানা গেছে, হুগলি জেলে বন্দি থাকার সময় জেল থেকেই অপরাধমূলক কাজকর্ম চালাত টোটন। জামিন পাওয়ার পর ফের চুঁচুড়া থানার পুলিশ হেফাজতে নিয়েছিল টোটোনকে। গত ৬ অগস্ট মেডিক্যাল টেস্টের জন্য ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে টোটোনকে লক্ষ্য করে গুলি চালায় তারই বিরুদ্ধ বাবু পালের গোষ্ঠীর দুষ্কৃতীরা। পেটে গুলি লাগলেও অল্পের জন্য প্রাণে বাঁচে টোটোন। এই ঘটনার পর আর ঝুঁকি নিতে চায়নি পুলিশ। টোটোনকে মেদিনীপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়। এখন সেখানেই রয়েছে টোটন।


```