Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কবর থেকে যুবকের দেহের অংশ লোপাট, খবর জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ পরিবার

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কবর (grave) থেকে দেহের অংশ (body part) লোপাটের অভিযোগে চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জে। ধর্মীয় আচার পালন করতে রবিউল নামের ওই যুবকের পরিবারের সদস্যরা সোমবার দুপুরে তাঁর সমাধির কাছে যান। সেখানে গিয়ে তারা আঁতকে ওঠেন

কবর থেকে যুবকের দেহের অংশ লোপাট, খবর জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ পরিবার

শেষ আপডেট: 14 February 2023 12:57

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কবর (grave) থেকে দেহের অংশ (body part) লোপাটের অভিযোগে চাঞ্চল্য জলপাইগুড়ির রাজগঞ্জে। ধর্মীয় আচার পালন করতে রবিউল নামের ওই যুবকের পরিবারের সদস্যরা সোমবার দুপুরে তাঁর সমাধির কাছে যান। সেখানে গিয়ে তারা আঁতকে ওঠেন। দেখেন কবর খোড়া হয়েছে। মাটির নীচে যেই বাঁশগুলি রাখা ছিল সেগুলিও ওপরে তোলা।

মুহূর্তে গ্রামে খবর ছড়িয়ে যায়। ছুটে আসেন এলাকার মানুষ। স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হন তাঁরা। পরিবারের সন্দেহ কোনও বিশেষ কারণে দেহের অংশ লোপাট করা হয়েছে। পঞ্চায়েতের পরামর্শ মতো মঙ্গলবার দুপুরে আমবাড়ি ফাঁড়িতে ঘটনার উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।

২৩ শে ডিসেম্বর বিকেলে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রামপঞ্চায়েতের ভাণ্ডারীগঞ্জ গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ওরফে সাহিদ এবং মুক্তি আজম নামে দুই যুবক বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল। ওইদিন রাতেই রাস্তার পাশে তাঁদের দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। সেখানে গত ২৭ ও ২৮ ডিসেম্বর দুই যুবক মারা যান। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে তাঁদের দেহ গধেয়া গছ কবরস্থানে সমাধিস্থ করা হয়। ধর্মীয় আচার পালন করতে রবিউলের পরিবারের লোকজন সোমবার দুপুরে তাদের ছেলের সমাধির কাছে যান। এরপরেই জানা যায় কবর থেকে তোলা হয়েছে রবিউলের দেহের অংশ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।

মাছ খান না ৩০ বছর, কিন্তু সামলাচ্ছেন মৎস্য দফতরই! বিপ্লব বললেন, 'বাবার জন্যই খাওয়া ছেড়েছি'


```