
শেষ আপডেট: 18 December 2022 10:40
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সাতসকালে বাড়ি ভিতরে বিকট শব্দ! রবিবার উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের ( Medinipur ) ভগবানপুরে । পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে বালতি ভর্তি গাঁজা ( Weed Found ) উদ্ধার করেছে। তবে শব্দের কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। অনেকে এটিকে বোমা বিস্ফোরণ বলে মনে করছেন।
পুলিশ সূত্রে খবর, ভগবানপুরের শিমুলিয়া গ্রামের এক বাসিন্দা গোকুল মোড়ার জমিতে থাকা একটি পরিত্যক্ত বাড়িতে বিকট শব্দ শোনা যায়। বোমা ফেটেছে ভেবে প্রতিবেশীরা তাতে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ওই বাড়ি থেকে বালতি ভর্তি গাঁজা উদ্ধার হয়। কিন্তু বোমা ফেটেছে কি না সেবিষয়ে কিছুই জানা যায়নি।
ভাঙড়ের আইএসএফ নেতাকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ
যদিও রবিবার ওই বাড়ির মালিক গোকুল মোড়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রাথমিক সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে গিয়েছেন। সেখানে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে গোকুলবাবুর দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। পাড়ার এক যুবকের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা রয়েছে। ওই যুবকের বিরুদ্ধে তাঁর নাবালিকা মেয়েকে অপহরণ করার অভিযোগে পকসো আইনে মামলা চলছে। কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে ওই যুবক। তারপর থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার পিছনে ওই যুবকের হাত রয়েছে বলে দাবি গোকুল মোড়ালের। গোকুলবাবুর অভিযোগ ওই যুবকের সঙ্গে বেশ কয়েকজন প্রভাবশালীর হাত রয়েছে।
কিন্তু ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। ওই ব্যক্তিকে নিজেদের উদ্দেশ্যসাধনের জন্য মিথ্যে অভিযোগ ফাঁসানো হচ্ছে।