Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভানু বাগের খাদিকুল বিজেপির দখলে, খুশিতে মাতলেন গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মাত্র সাতমাসের মধ্যে ছবিটাই পাল্টে গেল সাহাড়া গ্রামপঞ্চায়েতের ( Panchayat Election2023) খাদিকুল গ্রামের। মে মাসের কথা। বাজি কারখানার বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা গ্রাম। কারখানার মালিক ভানু বাগের বিরুদ্ধ

ভানু বাগের খাদিকুল বিজেপির দখলে, খুশিতে মাতলেন গ্রামবাসীরা

শেষ আপডেট: 11 July 2023 13:54

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মাত্র সাতমাসের মধ্যে ছবিটাই পাল্টে গেল সাহাড়া গ্রামপঞ্চায়েতের ( Panchayat Election2023) খাদিকুল গ্রামের। মে মাসের কথা। বাজি কারখানার বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা গ্রাম। কারখানার মালিক ভানু বাগের বিরুদ্ধে উঠেছিল অবৈধ বাজি তৈরির অভিযোগ। তিনি নিজেও বিস্ফোরণে আহত হয়েছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এবার সেই সাহাড়া গ্রামপঞ্চায়েতেই দখলে গেল বিজেপির (BJP Win)। এই জয়ের খবর আসতেই বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অসীম মিশ্র জানিয়েছেন, এই জয়ে মানুষের নৈতিক জয়। মানুষ এবার স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে পেরেছে। তাই দুষ্কৃতীমুক্ত হয়েছে গোটা গ্রাম।

অসীমবাবু আরও জানান, ‘ভানু বাগ যদি বেঁচে থাকতেন তাহলে বোমা বারুদের ভয় দেখিয়ে দুর্নীতি, সন্ত্রাস টিকিয়ে রাখার চেষ্টা করতেন।(BJP Win)'

বিস্ফোরণ কাণ্ডের পর থেকে বাজি কারখানার মালিক ভানুর বিরুদ্ধে অজস্র অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ ছিল গ্রামপঞ্চায়েত প্রধান শান্তিলতা দাসকে সামনে রেখে ভানু গোটা এলাকায় নিজের দাপট বজায় রাখতেন। নিরীহ গ্রামবাসীরা তাঁর বিরুদ্ধে হুমকি মুখ খুলতে পারতেন না। অভিযোগ পঞ্চায়েত ভোটে এই ভানুর জন্য তাঁরা স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে পারতেন না।

স্থানীয় সূত্রে খবর, এবার ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বিঘ্নেই ভোট হয়েছিল। সাধারণ গ্রামবাসী শান্তির বাতাবরণে নিজেদের মতামত ব্যালটে প্রতিফলিত করতে পেরেছেন।

৮৮ বছর বয়সে জিতলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল প্রার্থী, টানা ৫৮ বছর ধরে জয়ের ধারা অব্যাহত


```