Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাঙালি হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, অভিষেককে হুমকি মুকুলের

দ্য ওয়াল ব্যুরো: অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে গণহত্যার ঘটনায়  বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁকে আইনি নোটিস পাঠাল বিজেপি। ফের 'বাড়াবাড়ি' করলে যে ফের আইনি ব্যবস

বাঙালি হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, অভিষেককে হুমকি মুকুলের

শেষ আপডেট: 6 November 2018 03:47

দ্য ওয়াল ব্যুরো: অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালিকে গণহত্যার ঘটনায়  বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁকে আইনি নোটিস পাঠাল বিজেপি। ফের 'বাড়াবাড়ি' করলে যে ফের আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তাঁর বিরুদ্ধে, তা নিয়েও সতর্ক করে দিলেন রাজ্য বিজেপি নেতা মুকুলল রায়। "অসমের পাঁচ বাঙালির হত্যাকাণ্ড নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি ও অসম সরকারকে দায়ী করেছেন এই হত্যাকাণ্ডের জন্য। তাঁর মন্তব্যের জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমরা আইনি নোটিসও পাঠিয়েছি"-- বলেন মুকুল রায়। তিনি জানান, ওই মর্মান্তিক ও পাশবিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছে বিজেপি। মুকুলের দাবি, পশ্চিমবঙ্গ সরকার এবং শাসক তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটি নিয়ে একটা টেনশনের পরিস্থিতি জিইয়ে রাখতে চাইছে। যা, গোটা জাতির পক্ষেই অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে।
 গত বৃহস্পতিবার তিনসুকিয়ার খেরনিবাড়ি গ্রামে পাঁচ জন বাঙালিকে গুলি করে মারা হয়। প্রতিবাদে শহর জুড়ে তৃণমূলের যে মিছিলগুলো বেরিয়েছিল গত সপ্তাহে, সেরকমই একটি মিছিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এই পাঁচ বাঙালিকে হত্যার সম্পূর্ণ দায় 'বিজেপি গুন্ডাদের'। তারাই মেরেছে ওই পাঁচ জনকে, এমনটাই দাবি করেছিলেন অভিষেক।

```