Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

পদ্মশিবিরে গোষ্ঠীকোন্দল, বিজেপি নেত্রীকে গলায় উত্তরীয় দিয়ে ফাঁস দেওয়ার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সামনেই পঞ্চায়েত ভোট৷ তার আগে ফের পদ্মশিবিরের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। দুর্গাপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিলে (procession) আক্রান্ত জেলার মহিলা মোর্চার সভাপতি ভারতী চ্যাটার্জি। দলের লোকজনই ত

পদ্মশিবিরে গোষ্ঠীকোন্দল, বিজেপি নেত্রীকে গলায় উত্তরীয় দিয়ে ফাঁস দেওয়ার অভিযোগ

শেষ আপডেট: 12 April 2023 07:23

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সামনেই পঞ্চায়েত ভোট৷ তার আগে ফের পদ্মশিবিরের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। দুর্গাপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিলে (procession) আক্রান্ত জেলার মহিলা মোর্চার সভাপতি ভারতী চ্যাটার্জি। দলের লোকজনই তাঁকে আক্রমণ করেছেন বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে।

মঙ্গলবার বিজেপির (Bjp) তরফে দুর্গাপুর নগর নিগমের দ্রুত ভোটের দাবিকে সামনে রেখে সিটি সেন্টারে একটি সভার আয়োজন করা হয়েছিল। তারপর দুর্গাপুরের (Durgapur) গান্ধী মোড় থেকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংলগ্ন সভাস্থল পর্যন্ত একটি মিছিল হয়। সেই মিছিলেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

ভারতী চ্যাটার্জির অভিযোগ, দলেরই কিছু কর্মী তাঁকে মিছিল থেকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর হঠাৎ রাজা নামে এক ব্যক্তি তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। এমনকি তাঁর গলায় থাকা উত্তরীয়ের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। দলেরই কিছু মহিলা কর্মী ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পিছনে দলের জেলার আসানসোল জেলা সেক্রেটারি মনীষা শিকদার এবং তার অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি নেত্রী। তবে মনীষা শিকদার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।

অন্যদিকে, বিজেপির মহিলা মোর্চার দুই নেত্রীর ঝামেলাকে কটাক্ষ করেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান, এটাই বিজেপির কালচার। শান্তির পরিবেশ নষ্ট করার জন্য দলের লোকজনই মিছিলে এসে মারামারি করছে।

বুকে যন্ত্রণা, যাত্রীদের কথা ভেবে আরও ১৫ কিলোমিটার বাস চালালেন, ডিপোয় যেতেই মৃত্যু চালকের


```