Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এক অন্য রকম অভিজ্ঞতা' সীমান্ত লাগোয়া বসিরহাটের গ্রাম ঘুরে বললেন সায়ন্তন বসু

দ্য ওয়াল ব্যুরো, বসিরহাট: বাংলাদেশ সীমান্ত লাগোয়ে ছোট্ট গ্রাম। বলা হয় এই গ্রামে ভারতীয় সীমান্তের শেষ বাড়ি কুড়োনি বিশ্বাসদের।  উঠোন পেরোলেই কাঁটা তারের বেড়া। সেখানে দাঁড়িয়ে কথা বলা যায় বাংলাদেশের মানুষের সঙ্গেও। বসিরহাটের এই ঘোঁজাডাঙা উত্

এক অন্য রকম অভিজ্ঞতা' সীমান্ত লাগোয়া বসিরহাটের গ্রাম ঘুরে বললেন সায়ন্তন বসু

শেষ আপডেট: 26 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, বসিরহাট: বাংলাদেশ সীমান্ত লাগোয়ে ছোট্ট গ্রাম। বলা হয় এই গ্রামে ভারতীয় সীমান্তের শেষ বাড়ি কুড়োনি বিশ্বাসদের।  উঠোন পেরোলেই কাঁটা তারের বেড়া। সেখানে দাঁড়িয়ে কথা বলা যায় বাংলাদেশের মানুষের সঙ্গেও। বসিরহাটের এই ঘোঁজাডাঙা উত্তরপাড়া গ্রামেই শনিবার ভোটের প্রচার চালালেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে ইতিমধ্যেই জোরদার প্রচার চালাচ্ছেন সায়ন্তন বসু। দিনকয়েক আগেই রামনবমীর মিছিলে গদা হাতে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। শনিবার সকাল সকাল উত্তরপাড়া গ্রামে পৌঁছে যান। জিরো পয়েন্টে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে কথাও বলেন। তার পর গ্রামে ঢুকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালান। "ভোট দেবেন কিন্তু। বিজেপিকেই ভোট দেবেন," গলায় গেরুয়া উত্তরীয়, মুখে হাসি নিয়ে এ দিন বেশ খোশমেজাজেই দেখা গেছে সায়ন্তনবাবুকে। ছোট্ট গ্রামের প্রায় প্রতিটি বাড়িই ঘুরে ফেলেছেন তিনি। গ্রামবাসীদের অভাব, অভিযোগের কথা শুনেছেন। প্রতিশ্রুতিও দিয়েছেন। কচিকাঁচাদের সঙ্গেও বেশ খুনসুটি করতে দেখা গেছে তাঁকে। প্রচারের মাঝে কাঁটাতারের পাশ ঘুরে বিএসএফ চৌকিতে জওয়ানদের সঙ্গেও কথা বলেন। গ্রামের নিরাপত্তাবিধি দিয়ে নানা প্রশ্ন করেন। নির্বাচনী প্রচারে এসে সীমান্ত লাগোয়া এই গ্রাম ঘুরে এক অন্য রকম অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন সায়ন্তনবাবু। তাঁর কথায়, "এটাই ভারতের শেষ গ্রাম ঘোঁজাডাঙা। এখানকার মানুষের সঙ্গে কথা বলে বুঝলাম এরা খুবই দুঃখ-কষ্টের মধ্যে আছে। কেউ এদের খোঁজ খবর রাখে না।  আজ আমি এখানে এসেছি, নির্বাচন পর আবার আসবো। যা সমস্যা আছে সব দূর করার চেষ্টা করব। "

```