Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কালিয়াগঞ্জ কাণ্ডে শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: উত্তরবঙ্গে বনধের (North Bengal Strike) ডাক দিল বিজেপি। কালিয়াগঞ্জে (Kaliaganj Incident) ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ও এক বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদেই আগামীকাল (শুক্রবার) ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে।

কালিয়াগঞ্জ কাণ্ডে শুক্রবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক বিজেপির

শেষ আপডেট: 27 April 2023 11:58

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: উত্তরবঙ্গে বনধের (North Bengal Strike) ডাক দিল বিজেপি। কালিয়াগঞ্জে (Kaliaganj Incident) ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ও এক বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদেই আগামীকাল (শুক্রবার) ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে।

কালিয়াগঞ্জে এক বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে বুধবার রাতে নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, রাতে সেখানে পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের খোঁজে পুলিশ আসে। তিনি তখন বাড়িতে ছিলেন না। সেইসময় এক বয়স্ক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তোলা হয়। সেই সময়ই পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। মৃত মৃত্যুঞ্জয় বর্মন পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো।

এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশকে ‘ট্রিগার হ্যাপি’ বলে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। শুভেন্দুর টুইট, “গতকাল দুপুরে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। তাঁকে এই হত্যার দায় নিতে হবে।” কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে কালিয়াগঞ্জ। এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলে কালিয়াগঞ্জ থানা ঘেরাও কর্মসূচি নেয় রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। থানায় আগুন লাগিয়ে দেওয়া, পুলিশকে মারধরের ঘটনা ঘটে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সরকার মৃত ছাত্রীর পরিবারের পাশে রয়েছে। এর তদন্ত হবে। পাশাপাশি তিনি বলেন, বিজেপি বিহার থেকে লোক এনে তাণ্ডব চালিয়েছে। যারা গুন্ডামি করেছে তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে।

কালিয়াগঞ্জে পরপর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বনধ ডাকল বিজেপি। এর আগে ছাত্রী মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এই সরকার পিছিয়ে পড়া জাতি, আদিবাসী, দলিত বিরোধী। মুখ্যমন্ত্রীর প্রেস মিটের পর থেকেই পুলিশ এই আচরণ শুরু করেছে। তদন্ত করতে যাওয়ার নামে বা তল্লাশি করতে গিয়ে সামান্য প্রশ্ন করতেই পুলিশ গুলি চালিয়েছে।”

কালিয়াগঞ্জে বন্ধ হল ইন্টারনেট পরিষেবা, ভুয়ো খবর ছড়ানো রুখতে কঠোর সিদ্ধান্ত নিল প্রশাসন


```