Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তৃণমূল বিধায়কের জন্মদিন! মোম জ্বেলে, কেক কেটে উদযাপন করলেন পূর্বস্থলীর আইসি

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তৃণমূল বিধায়কের জন্মদিন। স্বভাবতই দারুণ হইচই। অনেক লোকের ভিড়। সেই ভিড়ে একেবারে প্রথমসারিতে নজর কাড়ছেন পূর্বস্থলী থানার আইসি (Birthday celebration of TMC mla with IC)। লাইটার দিয়ে মোম জ্বালানো থেকে বিধ

তৃণমূল বিধায়কের জন্মদিন! মোম জ্বেলে, কেক কেটে উদযাপন করলেন পূর্বস্থলীর আইসি

শেষ আপডেট: 17 August 2023 10:33

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তৃণমূল বিধায়কের জন্মদিন। স্বভাবতই দারুণ হইচই। অনেক লোকের ভিড়। সেই ভিড়ে একেবারে প্রথমসারিতে নজর কাড়ছেন পূর্বস্থলী থানার আইসি (Birthday celebration of TMC mla with IC)। লাইটার দিয়ে মোম জ্বালানো থেকে বিধায়ককে কেক খাওয়ানো, বা গালে কেক মাখিয়ে দেওয়া, সবেতেই তিনি আগে। পরে সেই হাত চেটেও খেতেও দেখা গেছে তাঁকে। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে গোটা জেলায়। আইসির এমন ভূমিকা দেখে বিরোধীদের প্রশ্ন, নিরপেক্ষতার প্রশ্নে আর কি বিশ্বাসযোগ্যতা রইল থানার আইসির! তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় (Birthday celebration of TMC mla with IC)। তাঁরই জন্মদিনের অনুষ্ঠান চলছিল দলীয় কার্যালয়ে। সেখানে অন্য অনেকের সঙ্গেই উপস্থিত ছিলেন পূর্বস্থলী থানার আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায়। আইসি অবশ্য বলেন, তপনবাবু তাঁকে ফোন করে ডেকে পাঠিয়েছেন। জানতেন না জন্মদিন ছিল। তবে বিধায়ক জানিয়েছেন, তিনি কাউকে ডাকেননি। আইসি নিজে থেকেই এসেছেন।

এদিন সন্দীপবাবু বলেন, “এলাকায় খোঁজ নিয়ে দেখবেন আমি নিরপেক্ষভাবেই কাজ করি। বিধায়ক আমায় ডেকেছিলেন। সৌজন্যের খাতিরেই গিয়েছিলাম। জানতাম না ওঁর জন্মদিন।” অন্যদিকে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বক্তব্য, “কেউ যদি ভালবেসে আসে আমি কি তাড়িয়ে দেব? আমি কাউকে ডাকিনি।”

নিজের নিজের দাবিতে তাঁরা অটল থাকলেও তৃণমূল বিধায়কের জন্মদিনের অনুষ্ঠানে থানার আইসির উপস্থিতির এই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে।

আরও পড়ুন: ছাত্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, আতঙ্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলের রাঁধুনিরা


```