Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভারতীর গাড়ি আটকে তল্লাশি, ভোররাত পর্যন্ত চলল নাটক! রিপোর্ট চাই কমিশন

দ্য ওয়াল ব্যুরো: এ যেন সিনেমার দৃশ্য! মাঝরাতে অন্ধকার পথ চিরে ছুটে আসছে নেত্রীর গাড়ি, আচমকা আড়াআড়ি পথ রুখে দাঁড়াল পুলিশের গাড়ি! 'নেমে আসুন, তল্লাশি হবে!' সূত্রের খবর, খানিক এমনই ছিল বৃহস্পতিবার মাঝরাতে পিংলার একটি রাস্তার দৃশ্য। জানা

ভারতীর গাড়ি আটকে তল্লাশি, ভোররাত পর্যন্ত চলল নাটক! রিপোর্ট চাই কমিশন

শেষ আপডেট: 10 May 2019 04:05

দ্য ওয়াল ব্যুরো: এ যেন সিনেমার দৃশ্য! মাঝরাতে অন্ধকার পথ চিরে ছুটে আসছে নেত্রীর গাড়ি, আচমকা আড়াআড়ি পথ রুখে দাঁড়াল পুলিশের গাড়ি! 'নেমে আসুন, তল্লাশি হবে!' সূত্রের খবর, খানিক এমনই ছিল বৃহস্পতিবার মাঝরাতে পিংলার একটি রাস্তার দৃশ্য। জানা গিয়েছে, ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ খবর পান, পিংলায় এক বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনার সময়ে দাসপুরে ছিলেন তিনি। হামলার খবর পেয়ে দাসপুর থেকে পিংলা যান গাড়ি নিয়ে। রাতের দিকে ঝামেলা মিটিয়ে, ফের দাসপুর ফিরছিলেন তিনি। এমন সময়েই ঘটে ওই ঘটনা। তাঁর পথ আটকে গাড়ি দাঁড় করায় পুলিশ। জানায়, নেত্রীর গাড়িতে প্রচুর নগদ টাকা রয়েছে বলে খবর আছে তাদের কাছে। তল্লাশি করতে চাইলে তাতে বাধা দেন একদা দুঁদে পুলিশ আধিকারি ভারতী। তবে জানা গিয়েছে, জোর করে গাড়ি তল্লাশি করে পুলিশ, তার পরে কিছু জিনিস আটক করে, 'সিজার লিস্ট' তৈরি করে, ভারতীকে বলে সই করে দিতে। ভারতী রাজি হননি। এই নিয়ে টানাপড়েন চলে ভোররাত পর্যন্ত। শেষমেশ সই না করেই চলে আসেন ভারতী। অভিযোগ, পিংলা থানার মণ্ডল বার গ্রামে ভারতী ঘোষ ভোটারদের টাকা বিলি করতে গিয়েছিলেন। পুলিশ সেই টাকা উদ্ধার করে এবং ভারতী ঘোষ কে জিজ্ঞাসাবাদ করে। গ্রামেরই একটি বাড়িতে তাঁকে বসিয়ে কথা বলা হয় বলে জানা গিয়েছে। ভারতীর গাড়িতে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া পিংলার ব্লক নেতা গোবিন্দ হুই ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গেও পুলিশ কথা বলছে বলে খবর। যদিও বিজেপি সূত্রে দাবি, খুবই সামান্য পরিমাণে টাকা ছিল নেত্রীর গাড়িতে, তা কোনও অপরাধের আওতায় পড়ে না। তৃণমূল ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে বলে অভিযোগ তোলে তারা। পাল্টা তৃণমূলের অভিযোগ, পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীন। এখানে তৃণমূলের কোনও হাত নেই। কিন্তু গাড়িতে ঠিক কত টাকা ছিল বা আর কিছু ছিল কি না, তা জানা যায়নি। ভোররাতে গাড়ি-সহ ছেড়ে দেওয়া হয় ভারতী ঘোষকে। ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী রবিবার। তার দু’দিন আগে এই ঘটনায় স্বাভাবিক ভাবই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ভোট পর্বের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতী। সোনা প্রতারণা-সহ বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে তাঁর। আবার কয়েক দিন আগেই কেশপুরে গিয়ে উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে তৃণমূলকর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিয়েছেন ভারতী। এ বার টাকা পাচারের ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ল বিজেপি প্রার্থীর। অন্য দিকে, ভারতী ঘোষের গাড়ি আটকে তল্লাশির ঘটনায় জেলা প্রশাসকের কাছে রিপোর্ট চেয়েছে মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক দফতর।

```