Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কাচের দরজা, চামড়ার সিটে কুশন, পাখা, টেবিল- অটো যেন বিলাসবহুল গাড়ি! ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য কলকাতা সহ ভারতের একাধিক রাজ্যেই অন্যতম জনপ্রিয় গাড়ি হল অটো। তিনচাকার এই ছোট্ট গাড়িটিতে সাকুল্যে ৪ জন বসতে পারেন, চালক ছাড়া। কিন্তু গ্রাম কিংবা শহর হোক, যেখানে বাস কিংবা ট্যাক্সি ঢুকতে পারে না,

কাচের দরজা, চামড়ার সিটে কুশন, পাখা, টেবিল- অটো যেন বিলাসবহুল গাড়ি! ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 6 June 2023 07:57

দ্য ওয়াল ব্যুরো: স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য কলকাতা সহ ভারতের একাধিক রাজ্যেই অন্যতম জনপ্রিয় গাড়ি হল অটো। তিনচাকার এই ছোট্ট গাড়িটিতে সাকুল্যে ৪ জন বসতে পারেন, চালক ছাড়া। কিন্তু গ্রাম কিংবা শহর হোক, যেখানে বাস কিংবা ট্যাক্সি ঢুকতে পারে না, সেই অলিতে গলিতে ঢুকে পড়তে অটোই ভরসা যাত্রীদের। এখন তো উবারের মতো অ্যাপ ক্যাব সংস্থা অ্যাপ অটোও চালু করেছে বেশ কিছু শহরে। অটোর চালকরা অনেক সময়েই দেখা যায়, নিজেদের বাহনটিকে খুব সুন্দর করে সাজান। কেউ উইন্ড চাইম লাগান, তো কেউ রঙবেরঙের আলো। তবে বেঙ্গালুরুর এক অটোচালক যেভাবে নিজের গাড়িটিকে সাজিয়েছেন, তা দেখলে বিলাসবহুল গাড়ি বলে ভ্রম হতে পারে (Bengaluru Unique auto)। সেই অটোর ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক ব্যক্তি, যা নিমেষে ভাইরাল হয়ে গেছে।

অজিত সাহানি নামে এক যুবক টুইটারে পোস্ট করেছেন ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে, ছোট্ট হলুদ-সোনায় গাড়িটিতে চারচাকার গাড়ির মতো কাচের দরজা লাগিয়েছেন অটোর মালিক। অটোর সামনে দুদিকে রয়েছে ঝাঁ-চকচকে আয়না। গাড়িটি সাজানো হয়েছে বিভিন্ন রঙের মিনিয়েচার নিওন আলো দিয়ে। অটোর পিছনে লাগানো হয়েছে একটি গ্লো-সাইনবোর্ড। তার নীচেই আছে কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার এবং শঙ্কর নাগের পোস্টার।

এ তো গেল বাইরের কথা। চোখ ধাঁধিয়ে যাবে অটোর অন্দরসজ্জা দেখলে। কাচের দরজা খুলে ভিতরে ঢুকলেই দেখা যাবে বাদামি চামড়ায় মোড়া আসন, ঠিক যেন বিলাসবহুল গাড়ি। আসনে রয়েছে হেডরেস্টও। যাত্রীদের সুবিধার্থে পিছনের সিটের সামনে লাগানো হয়েছে ছোট্ট টেবিল, দরকার মতো ব্যবহার করে ভাঁজ করে রাখা যাবে সেটি। গদিআঁটা প্রতিটি আসনে রয়েছে নরম কুশন, যাত্রীদের পিঠে যেন ব্যথা না লাগে। গরমে যাতে কেউ কষ্ট না পান, তার জন্য পাখাও রয়েছে ভিতরে।

অজিত ভিডিওটি পোস্ট করে লিকেছেন, 'হ্যালো বেঙ্গালুরু, কী দারুণ সুন্দর একটা অটো! কেউ চড়েছেন এতে?'

https://twitter.com/ajithkumar1995a/status/1664335898216112128?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1664335898216112128%7Ctwgr%5E9408373f19f7a4ffc44ad3ac5eb82524c7269a33%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fcushions-tray-tables-and-more-video-of-this-unique-bengaluru-auto-fascinates-internet-4096740

অভিনব এবং অসাধারণ সেই অটোর ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। চালকের এমন অসাধারণ উদ্যোগে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকরা। 'স্মার্ট সিটিতে হাই-টেক অটো,' লিখেছে একজন। 'এরকম অসাধারণ সুন্দর সাজানো অটো আমি শ্রীলঙ্কাতে দেখেছি,' দাবি অন্য একজনের।

যদিও এর মধ্যেও অটো চালকদের দুর্ব্যবহারের কথাও উল্লেখ করতে ভোলেননি একজন। 'ওঁরা সাধারণত ফোন ধরেন না, যা খুশি তা ভাড়া চান। কোন মিটার নেই। অ্যাপ দিয়ে বুক করলে বুকিং নেন না। তাহলে যাবটা কী করে?' প্রশ্ন তাঁর।

এ সপ্তাহে কি বড় কিছু করবে ইডি, নিজাম-সিজিওতে গুঞ্জন, সিআরপিএফও প্রস্তুতি রাখছে


```