Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কালো রহস্যজনক জারে কি তেজস্ক্রিয় পদার্থ? হলদিবাড়িতে জঙ্গি সন্দেহে পাকড়াও দুই বাংলাদেশি

দ্য ওয়াল ব্যুরো: রহস্যজনক কালো ধাতব জারসমেত হলদিবাড়িতে গ্রেফতার করা হলো এক বাংলাদেশি ও তাঁর গাড়ির চালককে। উদ্ধার হওয়া এই কালো ধাতুর জার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তকারীদের একাংশের বক্তব্য, মেটালের জারে তেজস্ক্রিয় কোনো রাসা

কালো রহস্যজনক জারে কি তেজস্ক্রিয় পদার্থ? হলদিবাড়িতে জঙ্গি সন্দেহে পাকড়াও দুই বাংলাদেশি

শেষ আপডেট: 27 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রহস্যজনক কালো ধাতব জারসমেত হলদিবাড়িতে গ্রেফতার করা হলো এক বাংলাদেশি ও তাঁর গাড়ির চালককে। উদ্ধার হওয়া এই কালো ধাতুর জার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তকারীদের একাংশের বক্তব্য, মেটালের জারে তেজস্ক্রিয় কোনো রাসায়নিক থাকার সম্ভাবনা। জারটিকে বালির বস্তা দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াড হলদিবাড়ি এসে এক দফা দেখেছে জারটি। দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃত বাংলাদেশিদের। কোচবিহারে নিয়ে এসে পুলিশ সুপারের সামনে জেরা করা হয়েছে। ধৃতের এক জনের নাম সামিউল ইসলাম শাওন। বাড়ি বাংলাদেশের নীলফামারী এলাকায়। [caption id="attachment_127618" align="alignnone" width="544"] সেই কালো জার[/caption] কলকাতার  কোনো এক ব্যাক্তি এই জারটি হলদিবাড়িতে এক ব্যক্তিকে দেবার কথা বলে সামিউলকে। একটি ইনোভা গাড়ি করে সেটি দিতেই হলদিবাড়ি আসছিলেন সামিউল। শনিবার ভোরে নাকা চেকিংয়ের সময় ধরা পড়েন তিনি ও তাঁর গাড়ির চালক। সামিউল বা কলকাতার সেই ব্যক্তি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। কালো জারে কী আছে, তা দেখতে সিআইডি-র বিশেষ দল আজ রবিবার হলদিবাড়ি আসছে । কোচবিহারের  সুপার সন্তোষ নিম্ভালকার  জানিয়েছেন বিষয়টি তারাও বুঝতে পারছেন না। ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে বলে রবিবার টেলিফোনে জানান পুলিশ সুপার। রবিবার ধৃতদের মেখলিগাঞ্জ আদালতে তোলা হবে ।

```