Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কালো টেপ জড়ানো কন্টেনার থেকে বেরোলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের মুদ্রা

দ্য ওয়াল ব্যুরো: রহস্যময় কৌটো খুলতেই বেরিয়ে এলো ধোঁয়া। তারপর তা থেকে বেরিয়ে এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাচীন মুদ্রা। গত ২৬ জুলাই রাতে নাকা চেকিং-এর সময় হলদিবাড়ি কালীবাড়ির কাছে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার জন্য একটি ইনোভা গাড়িতে তল্লাশি চ

কালো টেপ জড়ানো কন্টেনার থেকে বেরোলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের মুদ্রা

শেষ আপডেট: 7 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: রহস্যময় কৌটো খুলতেই বেরিয়ে এলো ধোঁয়া। তারপর তা থেকে বেরিয়ে এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাচীন মুদ্রা। গত ২৬ জুলাই রাতে নাকা চেকিং-এর সময় হলদিবাড়ি কালীবাড়ির কাছে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার জন্য একটি ইনোভা গাড়িতে তল্লাশি চালানো হয়।  বাংলাদেশের নিলফামারীর এলাকার বাসিন্দা সামিউল ইসলাম সায়মন নামে এক ব্যাক্তির কাছ থেকে এক রহস্যময় জার উদ্ধার করে হলদিবাড়ি থানার পুলিশ। ঘটনায় ওই গাড়ির চালক রাজগঞ্জের বাসিন্দা রাজীব মহম্মদকেও পুলিশের গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক সন্দেহ ছিলো জারটিতে কোনো ক্ষতিকারক রাসায়নিক আছে। ধৃতদের নিয়ে যাওয়া হয় কোচবিহারে। আসেন গোয়েন্দারা। চলে দফায় দফায় জেরা। এরপর বিষয়টির সমাধানে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য চায় পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে হলদিবাড়ি এসে পৌঁছন দুই ফরেন্সিক বিশেষজ্ঞ। নিরাপত্তা বেষ্টনীতে কন্টেনারের উপরে জড়িয়ে থাকা কালো সেলোটেপে মোড়ানো পাত্রটির মুখের ঢাকনা আলগা হতেই হঠাৎই আগুন জ্বলে ওঠে। আগুন নিভতেই আবার ফরেন্সিক বিশেষজ্ঞরা পাত্রটি খোলার কাজ শুরু করে। খুলতেই দেখা যায় ভেতরে রাখা হয়েছে একটি দুষ্প্রাপ্য মুদ্রা। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের ধারণা, এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের এক আনা মুদ্রা। হলদিবাড়ির আইসি দেবাশিস বোস বলেন, উদ্ধার হওয়া বাক্স থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি প্রাচীন মুদ্রা পাওয়া গেছে। সেটি আসল না নকল তা জানতে ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে।

```