Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাইরন ছোট্ট ঘটনা, কংগ্রেসের সঙ্গে বৃহত্তর বিরোধী ঐক্যে প্রভাব ফেলবে না, বললেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: সাগরদিঘির কংগ্রেস বিধায়ক (Bayron Biswas) তৃণমূলে যোগ দিতেই সোমবার অসন্তোষ প্রকাশ করেছে সর্বভারতীয় কংগ্রেস (Congress)। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ ট্যুইট করে বলেছেন, বাইরনকে লোভ দেখিয়ে নিয়ে গেছে তৃণমূল।

বাইরন ছোট্ট ঘটনা, কংগ্রেসের সঙ্গে বৃহত্তর বিরোধী ঐক্যে প্রভাব ফেলবে না, বললেন মমতা

শেষ আপডেট: 30 May 2023 13:45

দ্য ওয়াল ব্যুরো: সাগরদিঘির কংগ্রেস বিধায়ক (Bayron Biswas) তৃণমূলে যোগ দিতেই সোমবার অসন্তোষ প্রকাশ করেছে সর্বভারতীয় কংগ্রেস (Congress)। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ ট্যুইট করে বলেছেন, বাইরনকে লোভ দেখিয়ে নিয়ে গেছে তৃণমূল। এতে বিরোধী ঐক্য মজবুত হবে না, বরং বিজেপি অক্সিজেন পাবে।

জয়রামের সে কথার সঙ্গে সহমত হলেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২ জুন পাটনায় তামাম বিরোধী দলগুলির বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। ওই বৈঠকে কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা। মমতা এদিন বলেন, “জাতীয় স্তরে আমরা সবাই একসঙ্গে রয়েছি। কিন্তু রাজ্য পার্টি হিসাবে তৃণমূলের কিছু বাধ্যবাধকতা রয়েছে, সেটা ওদের বুঝতে হবে।” বাইরনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে মমতা এও বলেন, ওটা একেবারে ব্লক স্তরের ব্যাপার। ওটা নিয়ে আমাকে প্রশ্ন করবেন না।

পর্যবেক্ষকদের অনেকের মতে, মমতা বোঝাতে চেয়েছেন যে রাজ্যের সমীকরণ ভিন্ন। সেটা ক্ষুদ্রতর ব্যাপার। বাংলায় তৃণমূল কংগ্রেস হল শাসক দল। কংগ্রেস বিরোধী দল। উঠতে বসতে প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন। ফলে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের জন্য গোলাপের তোড়া নিয়ে বসে থাকবে না। কিন্তু জাতীয় রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন। সেখানে বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ হওয়ার কারণও ভিন্ন। রাজ্যের বিষয়ের থেকে তা বিচ্ছিন্ন করেই দেখতে হবে।

জয়রাম সম্পর্কে কোনও নেতিবাচক মন্তব্যও করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরং বলেছেন, ওঁদের বলার স্বাধীনতা রয়েছে। যা মনে হয় বলুন, আমি কিছু বলব না (Bayron Biswas)।

১২ জুন পাটনার বৈঠককে যে তিনি গুরুত্ব দিচ্ছেন তাও এদিন বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'এর আগে দিল্লিতে এ ধরনের অনেক মিটিং হয়েছে। সেগুলোর কোনও ফলো আপ হয়নি। এক সময়ে পাটনা থেকে জয়প্রকাশ নারায়ণ আন্দোলন শুরু করেছিলেন। সেই কারণে আমি নীতীশ কুমারকে বলেছিলাম পাটলিপুত্রেই মিটিং ডাকা হোক। পরশুও ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। আমি পাটনায় যাব।'

বাইরনের ব্যাপারে ঢুকতে চাইলেন না মমতা, বললেন ওটা ব্লক লেভেলের ব্যাপার


```