Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বৈদ্যবাটির স্কুলপড়ুয়া ৩ দিন ধরে নিখোঁজ, বাগুইআটি' আতঙ্কে কাঁটা পরিবার

দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটির (Baguiati) দুই স্কুলছাত্রের (student) অপহরণ (kidnapping) ও তারপর খুনের (murder) ঘটনার রেশ এখনও টাটকা। তার মধ্যেই বৈদ্যবাটিতে (baidyabati) সপ্তম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল এলাকারই এক গৃহশিক্ষিকার (home

বৈদ্যবাটির স্কুলপড়ুয়া ৩ দিন ধরে নিখোঁজ, বাগুইআটি' আতঙ্কে কাঁটা পরিবার

শেষ আপডেট: 8 September 2022 12:22

দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটির (Baguiati) দুই স্কুলছাত্রের (student) অপহরণ (kidnapping) ও তারপর খুনের (murder) ঘটনার রেশ এখনও টাটকা। তার মধ্যেই বৈদ্যবাটিতে (baidyabati) সপ্তম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল এলাকারই এক গৃহশিক্ষিকার (home tutor) বিরুদ্ধে। অভিযোগ, গৃহশিক্ষিকার মেয়ের সঙ্গে 'অশালীন' আচরণ করেছিল সে। সেই অপরাধেই তাকে বেধড়ক মারধর করেন শিক্ষিকা ও তাঁর স্বামী। তারপর থেকেই নিখোঁজ (missing) বৈদ্যবাটির কল্পনা বসু অ্যাকাডেমির ওই পড়ুয়া। গত ৩ দিন ধরেও তার কোনও খবর না পেয়ে ছেলে অপহৃত হওয়ার আশঙ্কায় কাঁপছে ওই ছাত্রের পরিবার।

নিখোঁজ ছাত্রের নাম অরিত্র রায়। সে বৈদ্যবাটির কাজিপাড়ার বাসিন্দা। কাজিপাড়ার ধানমাঠ এলাকার গৃহশিক্ষিকা জাহানারা বিবির কাছে পড়তে যেত সে। জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে সন্ধ্যা নাগাদ ওই শিক্ষিকার বাড়িতে যায় অরিত্র। সেই সময় বাড়িতে ওই শিক্ষিকার নাবালিকা মেয়ে ছাড়া আর কেউ ছিল না। অভিযোগ, শিক্ষিকার মেয়ের সঙ্গে সে অশালীন আচরণ করে। জাহানারা বিবি বাড়ি ফিরলে তাঁকে সব খুলে বলে মেয়েটি। তারপরেই ওই শিক্ষিকা ও তাঁর স্বামী অরিত্রকে মারধর করে বলে সূত্রের খবর।

ঘটনার পর থেকেই নিখোঁজ অরিত্র। জাহানারা বিবি নিজেই ওই ছাত্রের বাড়িতে ফোন করে ঘটনার কথা জানান। তাঁর বাড়িতে গিয়ে অরিত্রর বাবা তারক রায় ও মঞ্জু রায় জানতে পারেন, বেপাত্তা হয়ে গেছে অরিত্র। খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া না যাওয়ায় শেওড়াফুলি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন অরিত্রর বাবা-মা। মঞ্জু রায়ের দাবি, অন্য ছাত্রদের থেকে তিনি জানতে পেরেছেন, অরিত্রকে মারধর করেছেন ওই শিক্ষিকা ও তাঁর স্বামী। মঞ্জুদেবী ও তারক রায়ের দাবি, ওই শিক্ষিকাই লুকিয়ে রেখেছে তাঁদের ছেলেকে।

অন্যদিকে অভিযুক্ত গৃহশিক্ষিকা জাহানারা বিবির দাবি, তিনি ১৭ বছর ধরে ছাত্রদের পড়াচ্ছেন, কখনও এমন কিছু হয়নি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য সামান্য বকাঝকা করে অরিত্রকে চড় মেরেছিলেন তিনি ও তাঁর স্বামী। অরিত্রকে তিনি ৩ বছর ধরে পড়াচ্ছেন, সে একটু দুষ্টু হলেও এরকম কিছু কখনও করেনি আগে। বাড়িতে জানিয়ে দেওয়ার ভয়ে সে কোথাও চলে গেছে বলে দাবি জাহানারা বিবির।

কিন্তু সেসব কথায় আমল দিতে নারাজ অরিত্রর পরিবার। তাঁরা যে কোনও মূল্যে ছেলেকে ফিরে পেতে চান। চন্দননগর কমিশনারেট পুলিশ জানিয়েছে, এর আগে বাড়িতে বকা খেয়ে কয়েকদিনের জন্য বাড়ি থেকে চলে গিয়েছিল অরিত্র। ইতিমধ্যেই সর্বত্র খোঁজা শুরু হয়েছে। সমস্ত থানায় জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি। নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে রেল স্টেশন ও লঞ্চ ঘাটগুলিতে পোস্টার লাগানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজ তদন্তে আগেও গা-ছাড়া থাকার অভিযোগ! বাগুইআটি থানায় ধর্নায় বসেছিলেন বৃদ্ধ দম্পতি


```