Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১০০ কোটির সম্পত্তি বানিয়েছেন অয়ন, শীল-সাম্রাজ্যের আরও গভীরে যেতে চায় ইডি

দ্য ওয়াল ব্যুরো: এই জেলায় সাত মহলা ফ্ল্যাট তো দূরের কোনও জেলায় কয়েক বিঘে জমি, কোথাও পুকুর-সহ জমি তো কোথাও প্রকাণ্ড অট্টালিকা। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের (Ayan Sil) সম্পত্তি খুঁজতে গিয়ে কার্যত হতভম্ব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

১০০ কোটির সম্পত্তি বানিয়েছেন অয়ন, শীল-সাম্রাজ্যের আরও গভীরে যেতে চায় ইডি

শেষ আপডেট: 31 March 2023 15:49

দ্য ওয়াল ব্যুরো: এই জেলায় সাত মহলা ফ্ল্যাট তো দূরের কোনও জেলায় কয়েক বিঘে জমি, কোথাও পুকুর-সহ জমি তো কোথাও প্রকাণ্ড অট্টালিকা। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের (Ayan Sil) সম্পত্তি খুঁজতে গিয়ে কার্যত হতভম্ব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

ইডি সূত্রে খবর, অয়ন শীলের এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। কোনওটা নিজের নামে, কোনটা স্ত্রী কাকলি বা ছেলে শুভজিতের নামে। জানা গিয়েছে, অয়ন শীল ও তাঁর ঘনিষ্ঠদের নামে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে।

শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ চুঁচুড়ার এই প্রোমোটারকে গ্রেফতার করেছে ইডি। তাঁর সূত্রেই নিয়োগ দুর্নীতি শিক্ষা ছাড়িয়ে পুরসভাতেও হয়েছে বলে জানা যায়। ইডি দাবি করে, বাংলার ৬০ পুরসভায় পাঁচ হাজার ভুয়ো নিয়োগের মূল পাণ্ডা এই অয়ন শীল।

অয়নের একটি প্রোডাকশন হাউসও রয়েছে। যদিও সেখানে তৈরি সিনেমা ও শর্ট ফিল্ম রিলিজ করেছে বলে শোনা যায়নি। তবে সেই ব্যবসাতেও বিপুল লেনদেন ছিল। ইডি মনে করছে, গোটাটাই ভুয়ো।

ইতিমধ্যেই জানা গিয়েছে, কোভিডের সময়ে যখন কড়া লকডাউন চলছে তখনও হুগলির ধনেখালি ও ভাঙড়ে বেশ কয়েকটি জমি কিনেছিলেন অয়ন। ধনেখালির জমিটিরই দাম পড়েছিল প্রায় এক কোটি টাকা। হুগলির উত্তরপাড়ায় অয়নের ছেলের ফ্ল্যাট রয়েছে। সেখানে ছেলে ও তাঁর বান্ধবী থাকেন। ইডি সেখানেও হানা দিয়েছিল।

কেন্দ্রীয় তদন্ত এজেন্সির ধারণা, অয়নের সম্পত্তির যে হদিশ পাওয়া গিয়েছে, তারপরেও আরও থাকতে পারে। তাই এই শীল সাম্রাজ্যের গভীরে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় এজেন্সি।

৬৫০ শিক্ষকের চাকরি কি ফের বাতিল হবে? কমিশনের বিরুদ্ধে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ


```