Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জলপাইগুড়িতে বাড়ছে করোনা, বেড নেই, পরিষেবায় খামতি! উপসর্হহীনদের বাড়িতেই থাকার পরামর্শ

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির উপসর্গহীন করোনা পজিটিভ রোগীরা এবার থেকে হোম আইসোলেশনে থাকতে পারবেন। বেডের অভাব ক্রমে প্রকট হওয়ার কারণে এমনই সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর। বস্তুত, গত কয়েক দিন ধরে হঠাৎই যেন বেড়েই চলেছে  জলপাইগুড়িতে করোনা রোগ

জলপাইগুড়িতে বাড়ছে করোনা, বেড নেই, পরিষেবায় খামতি! উপসর্হহীনদের বাড়িতেই থাকার পরামর্শ

শেষ আপডেট: 23 July 2020 01:45

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির উপসর্গহীন করোনা পজিটিভ রোগীরা এবার থেকে হোম আইসোলেশনে থাকতে পারবেন। বেডের অভাব ক্রমে প্রকট হওয়ার কারণে এমনই সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর। বস্তুত, গত কয়েক দিন ধরে হঠাৎই যেন বেড়েই চলেছে  জলপাইগুড়িতে করোনা রোগীর সংখ্যা। সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়ে হাসপাতালে থাকা করোনা রোগীদের সামাল দিতে কার্যত হিমসিম অবস্থা। তাই বাধ্য হয়ে জেলাশাসকের দফতরে বৈঠক করে উপসর্গহীন করোনা রোগীদের হোম আইসোলেশন রাখার সিদ্ধান্ত নেওয়া হল বুধবার। জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় কোভিড হাসপাতাল ও সেফ হোম গুলিতে উপচে পড়ছে রোগী। বেডে জায়গা না পেয়ে মেঝেতে রাখতে হচ্ছে করোনা রোগীদের। অভিযোগ, মিলছে না খাবার ও অন্যান্য পরিষেবা। পরিষ্কার করা হচ্ছে না বাথরুমও। সব মিলিয়ে অস্বস্তি বেড়েছে প্রশাসনের অন্দরে। শেষমেশ বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসকের সাথে এক জরুরি বৈঠক করেন জলপাইগুড়ি পৌরসভার পৌর প্রশাসক বোর্ডের সদস্যরা। উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্তা ও জেলার অন্যান্য পদাধিকারীরা। সেই বৈঠকে সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত হয়, উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও করোনা আক্রান্ত রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স এবং রোগীদের ডায়েট সংক্রান্ত বিষয়ে হাসপাতালের নিয়ম অনুযায়ী সব ব্যবস্থা করা হবে। এছাড়া বেড়ে চলা রোগী মোকাবিলায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে অন্য একটি বিল্ডিংয়ে সারি (তীব্র শ্বাসকষ্ট) হাসপাতালকে স্থানান্তরিত করা হবে।

```