Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

নিরাপত্তা পাচ্ছেন আরাবুল পুত্র, বারবার হুমকি পেলেন বলে দাবি হাকিমুলের

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নিরাপত্তা পেলেন আরাবুল (Arabul) পুত্র হাকিমুল ইসলাম। পঞ্চায়েত ভোট মিটলেও হিংসা জারি ভাঙড়ে। সে কথা মাথায় রেখেই নিরাপত্তা দেওয়া হল হাকিমুলকে। সশস্ত্র একজন পুলিশ থাকবে আরাবুল (Arabul) পুত্রের সঙ্গে। হাকিমুল

নিরাপত্তা পাচ্ছেন আরাবুল পুত্র, বারবার হুমকি পেলেন বলে দাবি হাকিমুলের

শেষ আপডেট: 27 July 2023 07:44

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নিরাপত্তা পেলেন আরাবুল (Arabul) পুত্র হাকিমুল ইসলাম। পঞ্চায়েত ভোট মিটলেও হিংসা জারি ভাঙড়ে। সে কথা মাথায় রেখেই নিরাপত্তা দেওয়া হল হাকিমুলকে। সশস্ত্র একজন পুলিশ থাকবে আরাবুল (Arabul) পুত্রের সঙ্গে। হাকিমুলের পাশাপাশি তৃণমূল নেতা খইরুল ইসলাম ও আহসান মোল্লাও পাচ্ছেন একজন করে নিরাপত্তা রক্ষী।

এবার থেকে সারাক্ষণই সশস্ত্র একজন করে নিরাপত্তারক্ষী থাকছেন তৃণমূলের এই নেতাদের সঙ্গে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। হাকিমুল জানান, আইএসএফের পক্ষ থেকে বারবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাববোধ করছিলেন। তিনি বলেন, “প্রকাশ্য সভা থেকে আমাকে, আমার বাবা আরাবুল ইসলাম ও বিধায়ক শওকত মোল্লাকে বারবার প্রাণে মারার হুমকি দিচ্ছে আইএসএফ। প্রশাসনকে সে কথা জানিয়েছিলাম আমরা। নিরাপত্তার ব্যবস্থা করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।”

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই অশান্ত হয়ে উঠেছে ভাঙড়। তৃণমূল-আইএসএফ গন্ডগোলের জেরে স্বাভাবিক জনজীবন ব্যহত হয়েছে বারবার। মুড়িমুড়কির মতো বোমা পড়েছে, গুলি চলেছে। তাতে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। মৃতের তালিকায় যেমন নাম রয়েছে তৃণমূল কর্মীর তেমনই রয়েছেন আইএসএফ কর্মীও। অশান্ত ভাঙড়ে শান্তি ফেরাতে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য আলাদা ডিভিশন তৈরিরও পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ঝেঁপে নামবে বৃষ্টি, উত্তরও ভিজছে একটানা, নিম্নচাপের অভিমুখ কোনদিকে

এতদিন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার অধীনে ছিল ভাঙ়ড় ও কাশীপুর থানা। বুধবার বিকেলে আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ভাঙড়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় ভাঙড় এবং সংলগ্ন এলাকার জন্য পৃথক ডিভিশন তৈরি করা যায় কি না, পুলিশ কমিশনারকে তা ভেবে দেখতে বলেন মুখ্যমন্ত্রী।


```