Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঝড়খালিতে এক টাকার পাঠশালা! শিক্ষার আঙিনায় সুন্দরবনের শিশুরা

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দীপায়ন, পম্পা, উৎসবের মতো শিশুদের বাবা-মা মাঠে খাটেন, কেউ আবার পরিচারিকার কাজ করে সংসার চালান। ছেলে-মেয়েদের মুখে দু-মুঠো ভাত তুলতে নিরন্তর পরিশ্রম করতে হয় তাঁদের। এরপর সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা ক

ঝড়খালিতে এক টাকার পাঠশালা! শিক্ষার আঙিনায় সুন্দরবনের শিশুরা

শেষ আপডেট: 2 May 2023 11:48

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দীপায়ন, পম্পা, উৎসবের মতো শিশুদের বাবা-মা মাঠে খাটেন, কেউ আবার পরিচারিকার কাজ করে সংসার চালান। ছেলে-মেয়েদের মুখে দু-মুঠো ভাত তুলতে নিরন্তর পরিশ্রম করতে হয় তাঁদের। এরপর সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করানোর সামর্থ থাকে না। এইসব দুঃস্থ শিশুদের জন্য প্রত্যন্ত গ্রামে এক টাকার পাঠশালা (One Rupee School) খুলে চলেছে ক্যানিংয়ের (Canning) এক স্বেচ্ছাসেবী সংস্থা স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট।

এবার তাঁরা এক টাকার পাঠশালা খুলেছে ঝড়খালিতেও। বহুদিন ধরেই গ্রামবাংলার মানুষকে নিয়ে কাজ করছে এই ট্রাস্ট। এর আগেও ক্যানিংয়ের তালদি, বীরভূমের মুরারইতেও এক টাকার পাঠশালা খুলেছিল তারা। মাত্র এক টাকার বিনিময়ে শিক্ষার আলোয় আলোকিত হতে পারছে প্রান্তিক এলাকার দরিদ্র বাবা-মায়ের সন্তানরা। সুন্দরবনের ঝড়খালি ত্রিদিব নগরের এই পাঠশালায় মোট ৩০ জন পড়ুয়া রয়েছে।

শুধু পড়াশোনাই নয়, মাসিক এক টাকা বেতনে খাতা, পেন্সিল, বই-পোশাকও দেওয়া হচ্ছে স্কুল থেকে। শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এই পাঠশালাতেই পড়াশোনা করতে পারছে। ঝড়খালির এই স্কুলে রয়েছেন তিনজন শিক্ষক। সকাল ছ’টা থেকে শুরু হয় ক্লাস। চলে ন’টা পর্যন্ত।

শুধু দুঃস্থ শিশুদের শিক্ষা দেওয়া নয়, এই উদ্যোগের ফলে বেশ কয়েকজন বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানও হয়েছে।
স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্টের সহ সভাপতি মিষ্টি মণ্ডল জানিয়েছেন, ‘শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তারাই যদি নিরক্ষর থাকে তাহলে দেশের ক্ষতি। আমরা চাই অসহায়, দরিদ্র পরিবারের প্রত্যেক শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক।’

মত্ত অবস্থায় নোবেল জুতোর বাড়ি খেয়েছেন! স্বামীর আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর


```