Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

টিফিন বাক্সে টিকটিকির বিষ্ঠা! খাবার দেওয়ার আগে ভাগ্যিস দেখলেন অঙ্গনওয়াড়ি কর্মী

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক অঙ্গনওয়াড়ি কর্মীর সচেতনতায় বিপদ কাটল শিশুর। প্রতিদিনের মতোই মঙ্গলবার শিশু ও মায়েদের খাবার দেওয়ার (Anganwari Meal) আগে টিফিন বাক্স পরিষ্কার কিনা পরীক্ষা করছিলেন খণ্ডঘোষ (Burdwan) ব্লকের আড়িন শিশু আলয়ের

টিফিন বাক্সে টিকটিকির বিষ্ঠা! খাবার দেওয়ার আগে ভাগ্যিস দেখলেন অঙ্গনওয়াড়ি কর্মী

শেষ আপডেট: 30 May 2023 12:12

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এক অঙ্গনওয়াড়ি কর্মীর সচেতনতায় বিপদ কাটল শিশুর। প্রতিদিনের মতোই মঙ্গলবার শিশু ও মায়েদের খাবার দেওয়ার (Anganwari Meal) আগে টিফিন বাক্স পরিষ্কার কিনা পরীক্ষা করছিলেন খণ্ডঘোষ (Burdwan) ব্লকের আড়িন শিশু আলয়ের কর্মী চৈতালী দাস। তখনই তিনি দেখেন দু'বছরের একটি শিশুর জন্য খাবার নিতে আসা বাক্সে রয়েছে নানা পোকামাকড়। এছাড়াও রয়েছে টিকটিকি ও আরশোলার বিষ্ঠা।

সঙ্গে সঙ্গে তৎপর হন তিনি। ভাল করে সেই বাক্স পরিষ্কার করে তবেই খাবার দেন। তিনি বলেন, “বাক্সটির যা অবস্থা ছিল তাতে ওই বাক্স থেকে খাবার খেলে ওইটুকু শিশুর বিষক্রিয়া নিশ্চিত ছিল। ভাগ্যিস খাবার দেওয়ার আগে চোখে পড়েছিল। বিষক্রিয়া হলেই তখন আইসিডিএস কর্মী ও সহায়িকাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠত।”

তিনি জানান, প্রতিদিন খাবারের পাত্র দেখে তবেই খাবার দেন তিনি।(Anganwari Meal) সহকর্মীদের উদ্দেশে তাঁর পরামর্শ, “আপনারাও খাবার দেওয়ার আগে দেখে নিন। কিছু হলে তখন একটা শিশুর যেমন বিপদ হবে তেমনই আমাদের দোষ হবে।”

মাস আটেক আগে জামালপুর ব্লকের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের সাপ পাওয়া যায়। ওই খাবার খেয়ে বেশ কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের ভর্তি করা হয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় ব্যাপক হৈচৈ পড়ে। সাসপেন্ড করা হয় কেন্দ্রের কর্মীদের। কয়েকদিন আগে খণ্ডঘোষ ব্লকের একটি আইসিডিএস সেন্টারের খাবারে টিকটিকি মেলে। তাই নিয়েও শোরগোল পড়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে বারবার। এবার দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। আইসিডিএস কর্মীর সচেতনতায় বিষক্রিয়ার হাত থেকে রক্ষা পেল একটি দুধের শিশু।

এক অভিভাবিকা উষা সই বলেন, “আমরা এসে সব দেখলাম। কিছু বিষক্রিয়া হলে কর্মীর দোষ হত।” আর এক অভিভাবিকা প্রিয়া রায় বলেন, “ওই কর্মীর ধন্যবাদ প্রাপ্য। এছাড়াও শিশুদের মায়েদেরও সচেতন হতে হবে।”

খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, “চৈতালী দাসকে কুর্নিশ জানাই। উনি আজ সচেতন না হলে বড় বিপদ হতে পারত। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, “প্রতিটি মা ও তার পরিবারকে সচেতন হতে হবে। না হলে সব সময় কর্মীদের দোষ দিলে হবে না।” চৈতালী দাসকে তিনিও ধন্যবাদ জানান।

গ্রেফতার পরিচালক পীযূষ সাহা, হিরো বানানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ


```