Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘কী হতে চলেছে বুঝতে পারবেন, কেস ডায়েরিটা দেখুন’, শান্তনুর মামলায় কোর্টে বলল ইডি

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) বুধবার আদালতে পেশ করা হয়েছিল। সেই শুনানিতে বিচারকের কাছে কেস ডায়েরি জমা দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল ইডি (ED)। এদিন ইডি-র আইনজীবী

‘কী হতে চলেছে বুঝতে পারবেন, কেস ডায়েরিটা দেখুন’, শান্তনুর মামলায় কোর্টে বলল ইডি

শেষ আপডেট: 5 April 2023 12:35

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) বুধবার আদালতে পেশ করা হয়েছিল। সেই শুনানিতে বিচারকের কাছে কেস ডায়েরি জমা দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল ইডি (ED)।

এদিন ইডি-র আইনজীবী বিচারককে বলেন, ‘কেস ডায়েরি দেখলেই বুঝতে পারবেন কী হতে চলেছে। এই কেস ডায়েরিতেই রয়েছে প্রভাবশালীদের নাম। প্রকাশ্য এজলাসে সেসব বলা সম্ভব নয়। নাম দেখলে আপনিও বুঝবেন কেন এ কথা বলা হচ্ছে।’

ইডির এ হেন বক্তব্যে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে কেন্দ্রীয় এজেন্সির তরফে এদিন এও বলা হয়, তদন্ত সঠিক গন্তব্যের দিকেই চলেছে। যেহেতু এর ব্যাপ্তি অনেক, বহু লোক জড়িয়ে সেই কারণেই সময় লাগছে।’

আগের দিনই ইডিকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। আদালত বলেছিল, এত সময় কেন লাগছে? দিনের পর দিন কেন জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানাচ্ছে এজেন্সি? তদন্ত কি আদৌ এগোচ্ছে? এদিন কেস ডায়েরি জমা দিয়ে কার্যত সেসব প্রশ্নেরই জবাব দিল ইডি।    

শান্তনু বন্দ্যোপাধ্যায়কে এদিন আদালতে পেশ করে কেন্দ্রীয় এজেন্সি বলেছে, এখনও পর্যন্ত হুগলির এই তৃণমূল নেতার ২০ কোটি টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে। ইডি এও বলেছে, এখানেই শেষ নয়। তাঁর আরও সম্পত্তির খোঁজ চলছে। নামে-বেনামে আরও সম্পত্তির সূত্র মিলেছে বলেও আদালতে জানিয়েছে ইডি। এদিন শান্তনুকে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার শান্তি বজায় রাখা চ্যালেঞ্জ, হাইকোর্টের নির্দেশে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামাচ্ছে নবান্ন


```