Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

BREAKING: রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের শেষ দফার ঠিক আগে, স্বরাষ্ট্র সচিবের পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই পদে তাঁকে আর ফেরালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব করা হল আলাপন বন্দ্যোপাধ্যা

BREAKING: রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 May 2019 11:58

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের শেষ দফার ঠিক আগে, স্বরাষ্ট্র সচিবের পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই পদে তাঁকে আর ফেরালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব করা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। ভোটের কিছু দিন আগে তাঁকে শিল্প সচিবের দায়িত্বে দেওয়া হয়েছিল। সেখান থেকেই স্বরাষ্ট্র সচিব হলেন তিনি। বস্তুত, অত্রি ভট্টাচার্যকে যখন স্বরাষ্ট্র সচিব করা হয়েছিল, তখন আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন পরিবহণ দফতরের সচিব। তখনই মনে করা হয়েছিল, তাঁর সিনিয়রিটি অনুযায়ী, স্বরাষ্ট্র সচিব তাঁকেই করা হবে। কিন্তু তা হয়নি। তুলনায় বয়সে নবীন অত্রি ভট্টাচার্যই পেয়েছিলেন দায়িত্ব। পরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সচিব হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে। সেখান থেকেই পান সার্বিক শিল্প সচিবের দায়িত্ব। একই সঙ্গে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ দাস। গত ১৫ মে সন্ধে বেলা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। স্বরাষ্ট্র সচিব পদ থেকে অত্রিবাবুকে সরিয়ে দেওয়ার পাশাপাশি, এডিজি সিআইডি পদ থেকে সরিয়ে দেওয়া রাজীব কুমারকে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলাবেন মুখ্যসচিব মলয় দে। একই সঙ্গে কমিশন জানিয়েছিল, ১৭ মে-র পরিবর্তে ১৬ মে রাত দশটায় প্রচার শেষ করতে হবে বাংলায়। তোলপাড় পড়ে গিয়েছিল প্রশাসনে। কমিশনের সাংবিধানিক এক্তিয়ার আছে প্রশাসনের যে কোনঅ স্তরে রদবদল করার। কিন্তু অতীতে বাংলায় কখনও এমন কড়া পদক্ষেপ দেখা যায়নি। কিন্তু কেন সরিয়ে দেওয়া হয়েছিল অত্রি ভট্টাচার্যকে? কমিশনের ওই সিদ্ধান্তের দু'দিন আগেই অর্থাৎ ১৩ মে (ষষ্ঠ দফা ভোটের পরের দিন) কমিশনকে চিঠি লিখেছিলেন স্বরাষ্ট্র সচিব। সেই চিঠিতে অত্রি ভট্টাচার্য লিখেছিলেন, কেন্দ্রীয় বাহিনী এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। রাজ্য পুলিশকে বাদ রেখেই সেই কাজ করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছিলেন অত্রি। এই চিঠিকেই হাতিয়ার করে স্বরাষ্ট্র সচিব পদ থেকে তাঁকে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। নয়াদিল্লির নির্বাচন সদন স্পষ্ট জানিয়ে দেয়, নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন অত্রি ভট্টাচার্য। ভোট পর্বে একাধিক পুলিশ কর্তা ও আমলাকে সরিয়ে দিয়েছিল কমিশন। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিং, ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন দে- এমন উদাহরণ ভূরি ভূরি। নির্বাচন বিধি উঠতেই এ দের সেই পদে পুনর্বহাল করেছে নবান্ন। কিন্তু অত্রিকে ফেরানো হল না স্বরাষ্ট্র সচিবের পদে।

```