Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপনের এমএ কোর্সে ভর্তি শুরু

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism and Mass Communication) বিষয়ে দু বছর মেয়াদী মাস্টার্স কোর্সের (MA Course) জন্য আবেদনপত্র নেওয়া শুরু করল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। অনলাইনে ভর্তি (Admission) শুরু হয়েছে ১৫ ডিসেম্ব

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপনের এমএ কোর্সে ভর্তি শুরু

শেষ আপডেট: 21 December 2022 05:46

দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism and Mass Communication) বিষয়ে দু বছর মেয়াদী মাস্টার্স কোর্সের (MA Course) জন্য আবেদনপত্র নেওয়া শুরু করল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। অনলাইনে ভর্তি (Admission) শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে দূরশিক্ষার মাধ্যমে এমএ করা যায়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো।হয়েছে, স্বাধীনতার পর দেশে সংবাদকর্মীদের কাজের ক্ষেত্র যতটা সম্প্রসারিত হয়েছে, এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাবও ততটাই বেশি। এর প্রধানতম কারণ, তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণকেন্দ্রের অভাব। তাই সংবাদমাধ্যমে কাজ করার জন্য একটি প্রশিক্ষিত মানব সম্পদ তৈরির লক্ষ্যে এই প্রথম নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় ও গণজ্ঞাপন বিষয়ে দূরশিক্ষা মাধ্যমে মাস্টার্স কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে।

এই মাস্টার্স কোর্সের মেয়াদ হবে দু বছর, যা পাঁচ বছরেও শেষ করা যেতে পারে। জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিভাগের সহকারী অধ্যাপক অরিজিৎ ঘোষ।

যে কোনও শাখায় স্নাতক ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্স করার পর শিক্ষার্থীরা সাংবাদিকতার প্রাথমিক ধারণা পাবেন। কীভাবে পেশাদারিত্বের সঙ্গে খবর সংগ্রহ করে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে হয়, কীভাবে সাক্ষাৎকার নিতে হয় এবং সংবাদমাধ্যমের আইন-কানুন ও নৈতিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে সংবাদ প্রচার করতে হয় সেগুলো জানবেন। এছাড়া ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা সম্বন্ধেও ধারণা পাবেন শিক্ষার্থীরা। কোর্স সমাপ্তকারীরা খবরের সম্ভাব্য উৎস থেকে সংবাদ তৈরি ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন সংবাদপত্র, রেডিও, টেলিভিশন কিংবা অনলাইনে প্রচারের জন্য সংবাদ প্রযোজনা বা সম্পাদনা করতে পারবেন।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ও গণজ্ঞাপন বিষয়ে এক বছর মেয়াদী স্নাতোকোত্তর(অ্যাডভান্স ) ডিপ্লোমা কোর্স চালু আছে।

যাদবপুরে জাতের অমর্যাদার অভিযোগের তদন্তে বিচার বিভাগীয় কমিশন


```