Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মুর্শিদাবাদ রেখে নতুন জেলার নাম হোক, আবেগ উস্কে দাবি তুললেন অধীর

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক কাজের সুবিধার্থে পশ্চিমবঙ্গে নতুন ৭ জেলা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ রেখে নতুন জেলার নাম হোক, আবেগ উস্কে দাবি তুললেন অধীর

শেষ আপডেট: 1 August 2022 18:44

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক কাজের সুবিধার্থে পশ্চিমবঙ্গে নতুন ৭ জেলা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদকে (Mursidabad) ভেঙে বহরমপুর এবং জঙ্গিপুর নামে দুটি নতুন জেলা তৈরি হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

মুর্শিদাবাদের নামের আবেগকে হাতিয়ার করে এদিন মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন অধীরবাবু। বলেছেন, মুর্শিদাবাদের ভূখন্ডের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলাকে ভেঙে তিন টুকরো করতে চাইছেন। বহরমপুর এবং জঙ্গিপুর আলাদা হলে তাদের নামের সঙ্গে আর মুর্শিদাবাদ থাকবে না। তা যদি হয়, তবে মুর্শিদাবাদ নামটাই মুছে যাবে ওই ভূখন্ড থেকে।

এদিন ভারতের ইতিহাসে মুর্শিদাবাদ নামের মাহাত্ম্য বুঝিয়েছেন অধীর চৌধুরী। এই মুর্শিদাবাদ ব্রিটিশ আমলে এতটাই বিত্তবান, অভিজাত ছিল সে লর্ড ক্লাইভ লন্ডনের সঙ্গে এর তুলনা করেছিলেন। মুর্শিদাবাদে যাঁরা থাকতেন তাঁরা নাকি লন্ডনবাসীর চেয়েও ধনী, বলেছিলেন স্বয়ং ক্লাইভ। এই মুর্শিদাবাদেই পলাশির প্রান্তরে চরম বিশ্বাসঘাতকতার মুখে পড়েছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌল্লা। আর তাঁর সেই পরাজয়ই ভারতের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত করেছিল। ঐতিহ্যবাহী এই জেলার নাম মুছে দিলে অতীত ভুলে যেতে হবে, বলেছেন অধীর চৌধুরী।

অধীরবাবু এদিন আরও বলেন, প্রশাসনিক কাজের সুবিধার্থে জেলাভাগে তাঁর কোনও আপত্তি নেই। তবে নাম বদলে ফেলা যাবে না কিছুতেই। বর্ধমান জেলা ভেঙে যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান হয়েছে, ২৪ পরগনা ভেঙে যেমন হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, তেমনটাই মুর্শিদাবাদের ক্ষেত্রেও হোক, দাবি করেছেন কংগ্রেস নেতা। তাঁর সাফ কথা, মুখ্যমন্ত্রীর খামখেয়ালিপনার কাছে মুর্শিদাবাদের মানুষ মাথা নিচু করবেন না। এর জন্য যা করার দরকার তাই করবেন বলে জানিয়েছেন বহরমপুরের সাংসদ।

আরও পড়ুন: নতুন জেলার স্বপ্ন সফল হবে না, দিল্লি যাওয়ার আগে হুঙ্কার শুভেন্দুর


```