Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তৃণমূল থেকে বেছে বেছে ‘আলু’ নিচ্ছেন মিঠুন, অধীরের খোঁচা, ‘এবার চপ ভাজবে বিজেপি!’

দ্য ওয়াল ব্যুরো: এক সময়ের বিহারের রাজনীতিতে সিঙ্গারা, আলু এ সব খুবই চর্চিত ছিল। তখন লালু প্রসাদ বিহারের মুখ্যমন্ত্রী। ইদানীং সেই জায়গা যেন নিয়েছে বাংলা। আলুর চপ, বেগুনি ইত্যাদিতে মঁ মঁ করছে বাংলার রাজনীতি। মঙ্গলবার যেমন বিজেপি নেতা তথা

তৃণমূল থেকে বেছে বেছে ‘আলু’ নিচ্ছেন মিঠুন, অধীরের খোঁচা, ‘এবার চপ ভাজবে বিজেপি!’

শেষ আপডেট: 27 September 2022 09:33

দ্য ওয়াল ব্যুরো: এক সময়ের বিহারের রাজনীতিতে সিঙ্গারা, আলু এ সব খুবই চর্চিত ছিল। তখন লালু প্রসাদ বিহারের মুখ্যমন্ত্রী। ইদানীং সেই জায়গা যেন নিয়েছে বাংলা। আলুর চপ, বেগুনি ইত্যাদিতে মঁ মঁ করছে বাংলার রাজনীতি।

মঙ্গলবার যেমন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করছেন, তৃণমূল থেকে আর পচা আলু (potatoes) তিনি নেবেন না। বেছে বেছে নেবেন। তাঁর দাবি, ২১ জন তৃণমূল (TMC) বিধায়ক সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। মোট ৩৮ জন জোড়াফুল বিধায়ক মানসিক ভাবে রয়েছেন তাঁদের সঙ্গে। মহাগুরুর কথায়, “এমন অনেক রয়েছেন, যাঁদের দমবন্ধ হয়ে যাচ্ছে। সবাই তো চুরি করেননি”। অর্থাৎ মিঠুন বোঝাতে চেয়েছেন, পরমহংসের মতো তাঁদের বেছে নিচ্ছে বিজেপি।

মিঠুনকে মরশুমি রাজনীতিক বলে তৃণমূল। বাংলায় শাসক দল খোঁচা মেরে বলে, মিঠুনের সঙ্গে চুক্তি রয়েছে বিজেপির। বছরে এতগুলো সাংবাদিক বৈঠক, এত গুলো ডায়লগ আর এতগুলো সভা করে দিতে হবে। এ বার ফ্রিতে বালুরঘাটের পুজো প্যান্ডেলের ফিতেও কেটে দিয়েছেন।

মিঠুনের এদিনের দাবি নিয়ে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেছেন, “এটা ওদের পার্টির ব্যাপার। কাকে নেবে কাকে নেবে না সেটা ওঁরা জানেন”। এখানেই না থেমে অধীরবাবু বলেন, “তবে এ টুকু বলতে পারি, তৃণমূল ও বিজেপি মুদ্রার এ পিঠ আর ও পিঠ! বাংলায় বিধায়ক কেনা বেচার রাজনীতি শুরু করেছে ওরাই। গণতন্ত্রটাকে শেষ করেছে। আগে আলু দিয়ে চপ শিল্পের কথা বলত তৃণমূল। এ বার চপ ভাজার অধিকার চাইছে বিজেপি।”

অভিষেকের ‘দুয়ারে’ থালা বাজিয়ে স্লোগান, ‘রাজপথে হবু টিচার-চমৎকার চমৎকার!’


```