Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে এসে জুটল মার! বড় অভিযোগ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে

অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে এসে কপালে জুটল মার! বড়সড় অভিযোগ ঘিরে আলোড়ন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের তির। অপ্রকৃতস্থ অবস্থায় তিনি কর্তব্যরত ছিলেন বলে জানা গেছে।

অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে এসে জুটল মার! বড় অভিযোগ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে

শেষ আপডেট: 12 February 2024 17:04

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে এসে কপালে জুটল মার! বড়সড় অভিযোগ ঘিরে আলোড়ন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের তির। অপ্রকৃতস্থ অবস্থায় তিনি কর্তব্যরত ছিলেন বলে জানা গেছে।

ধূপগুড়ি জলঢাকা এলাকার বাসিন্দা দুখাই সরকার রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত দুটো নাগাদ প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় বছর ৫৫ র এই ব্যবসায়ীর। তাঁকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করা হয়। পরিবারের লোকেরা রবিবার ভোর রাতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে আসেন তাঁকে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যান। দুখাইবাবুর বাড়ি লোকের অভিযোগ, ওই সময় চিকিৎসক অপ্রকৃতিস্থ ছিলেন। তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। প্রেসক্রিপশনে লেখা শুরু করে টেবিলের ওপর লিখতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে বাড়ির লোক প্রতিবাদ করায় চিকিৎসক সিকিউরিটি গার্ডদের ডাক দেন। 

তাঁরা বলেন, "সিকিউরিটি গার্ডরা এসে আমাদের লোকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা শুরু করে দেয়। ছেলেকে মারছে দেখে দুখাইবাবুর স্ত্রী এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। শাড়ি ধরে টান মারে এক পুরুষ সিকিউরিটি গার্ড। ওই ঘটনার ভিডিও রেকর্ড করছিলেন তার বড় ছেলে। তাকেও বেধড়ক মারধর করা হয়। জোর করে একটি মোবাইলের ভিডিও ডিলিট করিয়ে দেওয়া হয়। তারপরেই রোগীকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়।"

সোমবার জলপাইগুড়ির সমাজকর্মী অঙ্কুর দাসের সঙ্গে যোগাযোগ করেন দুখাইবাবুর পরিজনরা৷ এরপর সকলে মিলে সোমবার দুপুরে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন না এমএসভিপি। একরকম বাধ্য হয়ে রোগীর পরিবার অ্যাসিস্ট্যান্ট সুপার মলয় দে'র সঙ্গে দেখা করে অভিযোগ জমা দেন। পরে মলয়বাবু বলেন, "একদম অনভিপ্রেত ঘটনা। আমরা অভিযোগ পেয়েছি। পুরো ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"


```