Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা! বাধা পেয়ে গলার নলি কাটল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভরসন্ধেবেলায় বাড়ি থেকে এক মহিলাকে (woman) তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা (attempt to rape) করেছিল তিন দুষ্কৃতী। কিন্তু বাধা পেয়ে শেষে ওই মহিলার গলার নলিই কেটে (stabbed) দেয় তারা। স্থানীয়দের তৎপরতায় একজন সঙ্গ

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা! বাধা পেয়ে গলার নলি কাটল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 16 October 2022 03:05

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভরসন্ধেবেলায় বাড়ি থেকে এক মহিলাকে (woman) তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা (attempt to rape) করেছিল তিন দুষ্কৃতী। কিন্তু বাধা পেয়ে শেষে ওই মহিলার গলার নলিই কেটে (stabbed) দেয় তারা। স্থানীয়দের তৎপরতায় একজন সঙ্গে সঙ্গে ধরা পড়লেও বাকি দু'জন পলাতক। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা উত্তর কলকাতার আরজি কর হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা (Ghola) এলাকায়।

জানা গিয়েছে, ঘোলার মহিষাপোতায় স্বামী ও এক সন্তানের সঙ্গেই থাকেন ওই মহিলা। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ভিতরে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। এরপর ওই মহিলাকে তুলে নিয়ে যায় পাশেই চাউলপোতা এলাকার একটি বাঁশবাগানে। সেখানেই জোরজবরদস্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। পাল্টা প্রতিরোধ করেন সেই মহিলাও। দুষ্কৃতীদের ক্রমাগত বাধা দিতে থাকেন নির্যাতিতা। নিজেকে বাঁচাতে ধাক্কাধাক্কি ও চিৎকার করতে শুরু করেন।

এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই দুষ্কৃতীর দল। ধর্ষণে বাধা পেয়ে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে লাগাতার কোপাতে থাকে তিনজন। এমনকি গলার নলিও কেটে দেওয়া হয়! কোপ বসানো হয় পেটের মধ্যেও। এদিকে ততক্ষণে ওই মহিলার চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হয়ে যায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। একজন দুষ্কৃতীকে হাতেনাতে ধরেও ফেলেন তাঁরা। তবে বাকি দু'জন গা বাঁচিয়ে কোনওরকমে এলাকা ছেড়ে চম্পট দেয়।

গুরুতর আহত অবস্থায় নির্যাতিতাকে প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় পাঠিয়ে দেওয়া হয় আরজি কর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলার অবস্থা এখনও সঙ্কটজনক। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। যেহেতু গলায় নলির অনেকটা অংশ কেটে গেছে, তাই দুশ্চিন্তা রয়েই যাচ্ছে। এখনও জ্ঞান ফেরেনি নির্যাতিতার। যতক্ষণ না জ্ঞান ফিরছে, ততক্ষণ কিছুই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ডাক্তাররা।

পোস্তায় উদ্ধার সাড়ে আটশো কেজি নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার ১


```