Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চাঁদের হাসি জলপাইগুড়ির কলেজেও, সেখানকারই ৬ ছাত্র ইসরো-টিমে! আনন্দে মিষ্টি বিলি অধ্যক্ষের

দ্য ওয়াল ব্যুরো: বুধের সন্ধ্যায় চাঁদে পা। ১৪০ কোটি ভারতবাসী হাতে চাঁদ পেয়ে গিয়েছিল তখনই। দেশের বাকি সকলের মতোই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল বাংলার মানুষজন। কিন্তু সেই সাফল্য আরও আনন্দ দ্বিগুণ হয়ে ধরা দিয়েছে, যখন জানা গেছে, ভারতের চন্দ্রবিজ

চাঁদের হাসি জলপাইগুড়ির কলেজেও, সেখানকারই ৬ ছাত্র ইসরো-টিমে! আনন্দে মিষ্টি বিলি অধ্যক্ষের

শেষ আপডেট: 24 August 2023 14:45

দ্য ওয়াল ব্যুরো: বুধের সন্ধ্যায় চাঁদে পা। ১৪০ কোটি ভারতবাসী হাতে চাঁদ পেয়ে গিয়েছিল তখনই। দেশের বাকি সকলের মতোই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল বাংলার মানুষজন। কিন্তু সেই সাফল্য আরও আনন্দ দ্বিগুণ হয়ে ধরা দিয়েছে, যখন জানা গেছে, ভারতের চন্দ্রবিজয়ের কান্ডারিদের মধ্যে রয়েছেন বহু বাঙালি। আর বাঙালির সেই সাফল্যে একা হাতে অনেকটাই ভাগ বসিয়ে দিয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ (Jalpaiguri government engineering college)।

প্রজেক্ট চন্দ্রযানের (Chandrayan 3) সাফল্যের শরিক যাঁরা, তাঁদের মধ্যে রয়েছেন বাংলার এই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ জন কৃতি ছাত্র (ISRO Bengali Scientists)। সেই খবর সামনে আসতেই আনন্দে আত্মহারা কলেজ কর্তৃপক্ষ। খুশিতে বৃহস্পতিবার ২ হাজার লাড্ডু বিলি করা হয়েছে কলেজের পড়ুয়া, কর্মী এবং অধ্যাপক-অধ্যাপিকাদের মধ্যে।

ভারতের মিশন চন্দ্রযানের সাফল্যের কারিগরদের মধ্যে এই কলেজের যে ৬ পড়ুয়া রয়েছেন তাঁরা হলেন কৌশিক নাগ, নিরঞ্জন কুমার, সঞ্জয় দলুই, অমরনাথ নন্দী, সৌমিক সরখেল, মুকুন্দ কুমার ঠাকুর। বৃহস্পতিবার তাঁদের এই অসামান্য সাফল্য উদযাপন করতে বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে রীতিমতো উৎসবের মেজাজে সেলিব্রেট করলেন অধ্যক্ষ থেকে শুরু করে বাকিরা। মিষ্টি বিতরণ তো করা হয়ই, সেই সঙ্গে জানানো হয়েছে, ৬ জন কৃতি ছাত্র ফিরলেই সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হবে তাঁদের। (Jalpaiguri government engineering college)

অন্যদিকে ইঞ্জিনিয়ারিং কলেজের এই অভূতপূর্ব সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই গোটা শহর জুড়ে অঘোষিত উৎসবে মেতে ওঠেন মানুষজন। কলেজ কর্তৃপক্ষকে সংবর্ধনা জানাতে ফুল মিষ্টি নিয়ে সেখানে ছুটে যান লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস-এর সদস্যরা। কলেজে ধুমধাম করে উদযাপনের পরেই সমস্ত বিভাগীয় প্রধানদের সঙ্গে নিয়ে কৌশিক নাগের বাড়িতে চলে যান কলেজের অধ্যক্ষ অমিতাভ রায়। কৌশিকের মা সোনালি নাগকে অভিনন্দন জানান সকলে।

ছেলের সাফল্য এবং তাতে মাস্টারমশাইদের এহেন আনন্দ দেখে স্বভাবতই আবেগে ভাসছেন সোনালিদেবী। তিনি জানিয়েছেন, 'খুব ভাল লাগছে। কলেজের প্রিন্সিপাল এসেছিলেন। আমি চাই সব ছাত্রই যেন এভাবে এগিয়ে গিয়ে কলেজের মুখ উজ্জ্বল করে।'

কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় জানিয়েছেন, 'মিশন চন্দ্রযানে কৌশিক সহ আমাদের কলেজের মোট ছয় ছাত্রের সাফল্যে আমরা গর্বিত। বর্তমান ছাত্রদের আমরা তাদের সাফল্যের কথা জানাতে শুরু করেছি।' এই সাফল্য বর্তমান ছাত্রদের অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন তিনি।

হাতে চাঁদ পেলেন তুষারকান্তি, ঘরের ছেলের সাফল্যে আনন্দে মাতোয়ারা বেলডাঙা


```