Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভারতীকে বাড়ি ও ফ্ল্যাটের চাবি ফিরিয়ে দিতে সিআইডিকে নির্দেশ আদালতের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : কলকাতা ও মেদিনীপুরে চারটি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে প্রাক্তন আইপিএস, বিজেপি নেত্রী ভারতী ঘোষের। দাসপুর সোনা প্রতারণা মামলায় বাজেয়াপ্ত না করলেও এর প্রত্যেকটিতেই এতদিন তালা ঝুলিয়ে দিয়েছিল সিআইডি। তারফলে এর কোনও

ভারতীকে বাড়ি ও ফ্ল্যাটের চাবি ফিরিয়ে দিতে সিআইডিকে নির্দেশ আদালতের

শেষ আপডেট: 31 August 2019 10:15

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : কলকাতা ও মেদিনীপুরে চারটি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে প্রাক্তন আইপিএস, বিজেপি নেত্রী ভারতী ঘোষের। দাসপুর সোনা প্রতারণা মামলায় বাজেয়াপ্ত না করলেও এর প্রত্যেকটিতেই এতদিন তালা ঝুলিয়ে দিয়েছিল সিআইডি। তারফলে এর কোনওটিতেই ঢুকতে পারতেন না ভারতী। শনিবার বাজেয়াপ্ত না হওয়া এই বাড়ি ও ফ্ল্যাটের চাবি ভারতীকে হস্তান্তরের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। ভারতী ঘোষের আইনজীবী অপূর্ব চক্রবর্তী শনিবার এই খবর জানান। তিনি বলেন, “মেদিনীপুর জেলা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারক অরুন্ধতী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানিয়েছেন, দাসপুর সোনা প্রতারণা মামলায় ফ্ল্যাট এবং বাড়ি সহ তাঁর যে সম্পত্তিগুলি সিআইডি বাজেয়াপ্ত করেনি, সেগুলি তাঁকে হস্তান্তর করা হোক।” দেড়বছরের মাথায় এ দিন শেষ হয় ভারতী ঘোষের বিরুদ্ধে সোনা প্রতারণা মামলায় সিআইডির তদন্ত প্রক্রিয়া। সিআইডির তরফ থেকে শনিবার সাপ্লিমেন্টারি চার্জশিটের নথি জমা দিয়ে দেওয়া হল আদালতে। পাশাপাশি এই মামলার তদন্ত প্রক্রিয়া শেষ বলেও জানিয়ে দিয়েছে সিআইডি। ২০১৮ সালের ১লা ফেব্রুয়ারি সিআইডি দাসপুর সোনা প্রতারণা মামলায় ভারতী ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে। টাকা, সোনা, বাড়ির দলিল সহ একাধিক নথি বাজেয়াপ্ত করে। ভারতী-সহ এই মামলায় মোট ৮ জন অভিযুক্ত রয়েছেন। তাঁর দেহরক্ষী সুজিত মণ্ডল ছাড়া বাকিরা অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন। উচ্চ আদালতে জামিন খারিজ হওয়ায় সুজিত মণ্ডলের জামিনের আবেদন এ দিন খারিজ করে নিম্ন আদালতও। অপুর্ববাবু এ দিন জানান, কলকাতায় ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজু এবং ছেলে এম ভেঙ্কটেশ্বরের একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘদিন ফ্রিজ করে রাখার পর আদালতের নির্দেশেও খোলা হয়নি। সেই কারণে ওই ব্যাঙ্কের ম্যানেজারকে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক। মামলার পরবর্তী তারিখ থেকেই দাসপুর সোনা প্রতারণা মামলার বিচার প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে মেদিনীপুর জেলা আদালতে।  

```