Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

হাইকোর্টের নির্দেশ থাকলেও গর্ভপাত করানো যায়নি, কন্যাসন্তানের জন্ম দিল ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাবালিকা

দ্য ওয়াল ব্যুরো: তিন নাবালকের লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা (24 Weeks Pregnant Minor) হয়ে পড়েছিল এক ১১ বছরের নাবালিকা। কয়েক সপ্তাহ আগে এই অভিযোগে মেয়ের গর্ভপাতের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন নাবালিকার পরিবার। কোর্ট নাবালিকার শারী

হাইকোর্টের নির্দেশ থাকলেও গর্ভপাত করানো যায়নি, কন্যাসন্তানের জন্ম দিল ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাবালিকা

শেষ আপডেট: 4 September 2023 08:11

দ্য ওয়াল ব্যুরো: তিন নাবালকের লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা (24 Weeks Pregnant Minor) হয়ে পড়েছিল এক ১১ বছরের নাবালিকা। কয়েক সপ্তাহ আগে এই অভিযোগে মেয়ের গর্ভপাতের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন নাবালিকার পরিবার। কোর্ট নাবালিকার শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যার কথা বিচার করে গর্ভপাতের নির্দেশ দিয়েছিল। কিন্তু কলকাতার এসএসকেএম হাসপাতালে স্বাভাবিক ভাবে কন্যাসন্তানের জন্ম (Baby Girl Birth) দিয়েছে ওই নাবালিকা।

আইন অনুযায়ী, ২৪ সপ্তাহের পরে গর্ভপাত করাতে গেলে আদালতের অনুমতির প্রয়োজন হয়। ওই নাবালিকা ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিল (24 Weeks Pregnant Minor)। সবদিক বিচার বিবেচনা করে ওই নাবালিকার বাবা-মায়ের আবেদনে সাড়া দিয়ে গত ২১ অগস্ট কলকাতা হাইকোর্ট ওই নাবালিকা গর্ভপাতের অনুমতি দেয়। সঙ্গে নাবালিকার মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে একটি বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছিল।

জানা যায়, তমলুকের বাসিন্দা, ওই ১১ বছরের নাবালিকা ছ’মাসের অন্তঃসত্ত্বা ছিল, সেকথা জানতেই পারেননি বাবা-মা! পরে জানতে পারলে তাঁরা দিশাহারা হয়ে পড়েন। মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে গর্ভপাতের জন্য তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

জানা যায়, পঞ্চম শ্রেণির পড়ুয়া, ১১ বছরের ওই নাবালিকা কয়েক মাসে আগেই গণধর্ষণের শিকার হয়। এরপরেই তিন নাবালককে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়। তাদের হোমে রাখা হয়েছে। এমনকী ঘটনাটি জানার পর নাবালিকাকেও হোমে পাঠানো হয়েছিল।

হাইকোর্ট নাবালিকার দ্রুত গর্ভপাতের নির্দেশ দেওয়ার পর নাবালিকাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করার পর দেখেন, সাড়ে ছ'মাসে গর্ভস্থ ভ্রূণ প্রায় পূর্ণাঙ্গ সন্তানের রূপ নিয়েছে।

আরও পড়ুন: ২৪ সপ্তাহের নাবালিকার গর্ভপাতের অনুমতি দিল হাইকোর্ট! এসএসকেএম-কে নির্দেশ দ্রুত বোর্ড গঠনের

হাসপাতাল সূত্রে খবর, এক্ষেত্রে সিজার করে গর্ভপাত করানো হলে নাবালিকা শারীরিক ঝুঁকির মধ্যে পড়ত। তাই আদালতের নির্দেশে নাবালিকাকে গত ২২ অগস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাকে সিজার করে গর্ভপাত করানো হয়নি। সবদিক বিবেচনা করে চিকিৎসকরা স্বাভাবিক প্রসবের সিদ্ধান্ত নেন। গত ২৪ অগস্ট ওই নাবালিকা একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছে। ওই শিশুটির ওজন হয়েছে ৯০০ গ্রাম।

কিন্তু নাবালিকার পরিবার গর্ভপাতের আবেদন করায় এখন তাঁরা সেই শিশুর দায়িত্ব নেবেন না। সদ্যোজাতের অভিভাবকত্বের দায়িত্ব এখন রাজ্য সরকারের। আপাতত সদ্যোজাতের ডিএনএ পরীক্ষা করে মূল অভিযুক্তকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এসএসকেএম হাসপাতালে নিওনেটাল বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে শিশুটিকে রাখা হয়েছে। ওই নাবালিকাকে হাসপাতাল থেকে শুক্রবারই ছেড়ে দেওয়া হয়। নির্যাতিতার অভিভাবকরা জানিয়েছেন, আইন মেনে ওই সন্তানকে কেউ গ্রহণ করলে তাঁদের আপত্তি নেই। ডিএনএ টেস্টের পর মূল অভিযুক্তকে চিহ্নিত করা হলে অভিযুক্তদের চরম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: যানজট এড়াতে ফুটব্রিজে উঠে পড়ল অটো, হতবাক পথচারীরা! ভিডিও ভাইরাল


```