Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তৃণমূলেরই বিক্ষোভের মুখে কাকলি, পঞ্চায়েতের ২৩ জনের গণইস্তফা

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা অপেক্ষা করে ছিলেন সাংসদ আসবেন বলে। কিন্তু সাংসদ তো আসেনইনি, উল্টে অভিযোগ, তৃণমূলকে ছেড়ে আইএসএফের লোকজনকে নিয়ে দিদির দূত কর্মসূচি সেরেছেন তিনি। এ হেন অভিযোগ ঘিরে মঙ্গলবার তুলকালাম কাণ্ড বাঁধল উত্তর ২৪ পরগনার কদম্বগাছি

তৃণমূলেরই বিক্ষোভের মুখে কাকলি, পঞ্চায়েতের ২৩ জনের গণইস্তফা

শেষ আপডেট: 28 February 2023 16:02

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা অপেক্ষা করে ছিলেন সাংসদ আসবেন বলে। কিন্তু সাংসদ তো আসেনইনি, উল্টে অভিযোগ, তৃণমূলকে ছেড়ে আইএসএফের লোকজনকে নিয়ে দিদির দূত কর্মসূচি সেরেছেন তিনি। এ হেন অভিযোগ ঘিরে মঙ্গলবার তুলকালাম কাণ্ড বাঁধল উত্তর ২৪ পরগনার কদম্বগাছি পঞ্চায়েত এলাকায়। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে ইস্তফা দিলেন তৃণমূল (TMC) পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান-সহ ২৩ জন সদস্য।

এদিন কদম্বগাছিতে 'দিদির দূত' কর্মসূচিতে গিয়েছিলেন কাকলি। এর আগেও বসিরহাট মহকুমায় তাঁকে রাস্তা নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। যদিও সেটা ছিল নাগরিক ক্ষোভ। এবার দলেরই পঞ্চায়েত সদস্যরা ক্ষোভ উগরে দিলেন সাংসদের বিরুদ্ধে।

তাঁদের দাবি, পঞ্চায়েত অফিসে তাঁরা বসেছিলেন সাংসদের সঙ্গে কথা বলবেন বলে। কিন্তু সাংসদ সেখানে না গিয়ে একদা আইএসএফের লোকজনকে সঙ্গে নিয়ে ঘুরেছেন। স্থানীয় বিধায়ক রহিমা বিবির বিরুদ্ধেও অভিযোগ করেছেন পঞ্চায়েত সদস্যরা।

কাকলি অবশ্য দাবি করেছেন, কোনও বিক্ষোভ হয়নি। তিনি সুষ্ঠুভাবেই কর্মসূচি করেছেন কদম্বগাছি এলাকায়। বারাসতের সাংসদ এও বলেন, ‘আমি শুনেছিলাম পঞ্চায়েত অফিসে অন্য কোনও বৈঠক চলছে। তাই আমি সেখানে যাইনি।’

এরপর এমন নাম আসবে বাংলা কেঁপে যাবে, দিল্লির মন্দিরে পুজো দিয়ে দাবি গোপাল দলপতি


```