Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শাটার ভেঙে দোকানে ঢুকে ২০ লক্ষ টাকার স্মার্টফোন হাতিয়ে নিল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বারাসত শহরের প্রাণকেন্দ্র কলোনি মোড়ে একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি। মঙ্গলবার রাতে ওই দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লক্ষ টাকার স্মার্টফোন হাতিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। খোয়া গেছে নগদ এক লক্

শাটার ভেঙে দোকানে ঢুকে ২০ লক্ষ টাকার স্মার্টফোন হাতিয়ে নিল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 20 November 2019 05:56

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বারাসত শহরের প্রাণকেন্দ্র কলোনি মোড়ে একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি। মঙ্গলবার রাতে ওই দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০ লক্ষ টাকার স্মার্টফোন হাতিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। খোয়া গেছে নগদ এক লক্ষ টাকাও। জানা গেছে, রীতিমতো পেশাদারি কায়দায় লক না ভেঙে শাটারের একদিক অল্প ভেঙে দোকানে ঢুকে চুরি করে দুষ্কৃতীরা। বুধবার ভোরের দিকে এই চুরির ঘটনা নজরে আসে। ওই মোবাইলের দোকানের পাশেই রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম কাউন্টার। সেখানকার সিকিউরিটি গার্ডের মারফত বুধবার ভোররাতে চুরির খবর জানতে পারেন দোকানের মালিক। সঙ্গে সঙ্গে চলে আসেন তিনি। খবর দেওয়া হয় বারাসত থানায়। তদন্তে এসে ওই এটিএম কাউন্টারের নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশের সন্দেহ, রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা সংখ্যায় ছিল একাধিক। তবে দোকানের শাটার পুরোপুরি ভেঙে ফেলার ঝুঁকি নেয়নি তারা। রীতিমতো পরিকল্পনা করে শাটারের একদিক ভেঙে অল্প একটু জায়গা তৈরি করে সেখান দিয়ে খর্বাকৃতি কাউকে দোকানে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর লুঠ করা হয় একের পর এক স্মার্ট ফোন। দোকানের মালিক জানান, ক্যাশবাক্সে লক্ষাধিক টাকা ছিল। সেটাও হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। খোয়া যাওয়া মোবাইল ফোনের আনুমানিক দাম প্রায় কুড়ি লক্ষ টাকা। ৩৪ নম্বর জাতীয় সড়কের একেবারে ধারে এই দোকান। পাশেই উজ্জ্বল আলোকস্তম্ভ। সেখানেই এমন চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।  

```