Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চাঁচলে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাড়ির ভিতরে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির (old couple) ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের (Maldah) চাঁচলের কলিগ্রাম এলাকায়। খবর পেয়ে গতকাল রাতেই সেখানে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। এরপ

চাঁচলে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়

শেষ আপডেট: 27 August 2022 09:27

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বাড়ির ভিতরে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির (old couple) ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহের (Maldah) চাঁচলের কলিগ্রাম এলাকায়। খবর পেয়ে গতকাল রাতেই সেখানে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। এরপর দেহ দু’টি উদ্ধার করা হয়। এই রহস্যমৃত্যু (mysterious death) ঘিরে ধন্ধে এলাকাবাসীরা। এই নিয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে রহস্যের কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত দম্পতির নাম যোগেন রক্ষিত (৫২) ও সোনামণি রক্ষিত (৪৩)। জানা গেছে, যোগেনবাবু জমির ব্যবসা করতেন। পরিবারে এই দুই সদস্যই। কলিগ্রামে পুরোনো পৈতৃক বাড়িতেই বসবাস করতেন এই নিঃসন্তান দম্পতি। শুক্রবার রাতে ওই বাড়িরই একটি পরিত্যক্ত ঘরে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন যোগেনবাবুর আত্মীয়দের খবর দেন। খবর পাঠানো হয় চাঁচল থানাতেও। এরপর পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়।

প্রতিবেশীরা বলছেন, দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই থাকতেন দম্পতি। প্রতিবেশীদের সঙ্গেও তেমন যোগাযোগ রাখতেন না দুজন। এদিকে, যোগেনবাবুর ভাইপো ছোটন রক্ষিত জানাচ্ছেন, ‘কাকু-কাকিমা একাই থাকতেন। তাঁদের ছেলেমেয়ে নেই। ব্যবসার জন্য কাকুর বাজারে কোনও ঋণ ছিল কিনা জানা নেই। কাকু-কাকিমার মধ্যে কোনওদিন অশান্তির খবরও শোনা যায়নি। ওঁরা কেন এমন করলেন বুঝতে পারছি না।’

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পর গতকাল রাতেই দেহ দু’টি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

পালিত বাবাকে খুন করতে ৫০ লাখ টাকার সুপারি! গ্রেফতার গুণধর সন্তান


```