Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ব্যান্ডেলে লকেটের বাড়িতে ভাঙচুর, বললেন ‘ভয় পেয়েই ওদের এই নির্লজ্জ হামলা’

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : শুক্রবার সকালে বেপরোয়া ভাঙচুর হল বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির বাড়িতে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ব্যান্ডেলের লিচুবাগানে তাঁর অস্থায়ী আস্তানার সমস্ত আসবাব। লকেটের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই টার্গেট করা হচ্ছিল তাঁকে। ত

ব্যান্ডেলে লকেটের বাড়িতে ভাঙচুর, বললেন ‘ভয় পেয়েই ওদের এই নির্লজ্জ হামলা’

শেষ আপডেট: 19 April 2019 09:03

দ্য ওয়াল ব্যুরো, হুগলি : শুক্রবার সকালে বেপরোয়া ভাঙচুর হল বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির বাড়িতে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ব্যান্ডেলের লিচুবাগানে তাঁর অস্থায়ী আস্তানার সমস্ত আসবাব। লকেটের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই টার্গেট করা হচ্ছিল তাঁকে। তৃণমূলের ঝান্ডা নিয়ে বাড়ির সামনে ঘোরা ফেরা করছিল তৃণমূলের লোকজন। আজ সুযোগ বুঝে এ দিন তাঁরাই ভাঙচুর চালায় তাঁর বাড়িতে। লকেট জানিয়েছেন, আজ সকালে প্রচারে বেরিয়েছিলেন তিনি। হুগলি মোড় থেকে বেশ অনেকটা রাস্তায় মিছিল করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুয়াযী তিনি দুপুরে ধনেখালিতেও গেছেন। মাঝের কিছুটা সময় বিশ্রামের জন্য বাড়িতে আসতেই তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী হইহই করে তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। লকেটের অভিযোগ, তাঁকে রুখতেই এই হামলা। তিনি বলেন, “যেখানে যাচ্ছি সেখানেই প্রচারে বিপুল সাড়া দিচ্ছেন মানুষ। আমাকে ভালবেসে কাছে টেনে নিচ্ছেন। তৃণমূলের ঘুম ছুটে গেছে। তাই নির্লজ্জভাবে একজন মহিলার শোওয়ার ঘর পর্যন্ত পৌঁছে গিয়ে এমন ভাঙচুর চালিয়েছে।” তবে তৃণমূলের অভিযোগ, যে সব জায়গায় আজ সকালে তাঁর প্রচারে যাওয়ার কথা ছিল সে সব জায়গায় না গিয়ে বাড়ি ফিরে আসাতেই বিজেপির কর্মীরাই নেত্রীর বাড়িতে হামলা করে। কারণ হামলাকারীদের হাতে বিজেপির পতাকা ছিল। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, দলের নিজেদের দলের দ্বন্দ্ব ঢাকতেই এখন তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে। লকেট চ্যাটার্জির খবর রাখার দরকার নেই তৃণমূলের। তারা মানুষের খবর রাখে। তবে লকেটের বক্তব্য, নিজেদের পরিচয় আড়াল করতেই তাঁদের দলের পতাকা নিয়ে তাঁর বাড়িতে হামলা করেছে তৃণমূল। https://www.youtube.com/watch?v=lJXkBZZxZxc&feature=youtu.be বিজেপির জেলা সভাপতি সুবীর নাগ বলেন, “লকেটের বাড়ির সামনে আমাদের দলের অনেক লোকজন ছিলেন। তাঁদের ভিড়ে মিশে গিয়েই আমাদের প্রার্থীর বাড়িতে হামলা করেছে তৃণমূল। এখন গোষ্ঠীদ্বন্দ্বের গল্প শোনাচ্ছে।”

```