Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শিয়রে ডেঙ্গি, তার মাঝেই হানা অজানা জ্বরের, পুজোয় আতঙ্ক রাজ্য জুড়ে

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি যুদ্ধ পুরোমাত্রায় চলছে। পুরসভার নানা সতর্ক বার্তা ও সচেতনতার প্রসার ও প্রচারকে হেলায় হারিয়ে ডেঙ্গিতে কাবু গোটা রাজ্য। ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে রবিবার সকালেই কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্য হয়েছে বছর চোদ্দর অমৃতা সিংহ

শিয়রে ডেঙ্গি, তার মাঝেই হানা অজানা জ্বরের, পুজোয় আতঙ্ক রাজ্য জুড়ে

শেষ আপডেট: 13 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি যুদ্ধ পুরোমাত্রায় চলছে। পুরসভার নানা সতর্ক বার্তা ও সচেতনতার প্রসার ও প্রচারকে হেলায় হারিয়ে ডেঙ্গিতে কাবু গোটা রাজ্য। ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে রবিবার সকালেই কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্য হয়েছে বছর চোদ্দর অমৃতা সিংহের। তারই মাঝে এ বার অজানা জ্বরের আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের গরবেতায়। দিনকয়েক ধরেই নানা উপসর্গ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমাচ্ছিলেন গ্রামবাসীরা। এ বার দেখা গেল সেই সংখ্যা একশো ছাড়িয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ভর্তি রয়েছেন গরবেতা গ্রামীণ হাসপাতালে। কয়েক জনকে পরিস্থিতির বিচারে পাঠানো হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাসপাতালে। জ্বরের নির্দিষ্ট কারণ অবশ্য এখনও স্পষ্ট নয় চিকিৎসকদের কাছে। রোগীদের জ্বরের সঙ্গে বমি ও পেটের সমস্যাও দেখা দিয়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় সর্দি-গর্মি থেকেই জ্বরের প্রকোপ বলে চিকিৎসকদের একাংশের মত। কারওর মতে এটা 'ভাইরাল ফিভার'। তবে জ্বরে আক্রান্তদের মধ্যে কারও রক্তে ডেঙ্গির জীবানু পাওয়া য়ায়নি বলে দাবি করেছে হাসপাতাল। পরিস্থিতি খতিয়ে দেখতে গরবেতায় পৌঁছেছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ প্রতিনিধি দল। বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প।  জেলা স্বাস্থ দফতর সূত্রে খবর, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটা পরীক্ষা করলেই বোঝা যাবে জ্বরের আসল কারণ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ডায়রিয়া থেকেও এই জ্বর আসতে পারে। ডেঙ্গি জ্বরে আজ সকালেই মৃত্যু হয়েছে কামারহাটির ২৯ নম্বর ওয়র্ডের বাসিন্দা অমৃতা সিংহের। পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিল সে। তাকে প্রথমে কামারহাটি ইএসআই হসপিটাল এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আরজিকরে স্থানান্তরিত করা হয়। ওই ওয়ার্ডেই দিনকয়েক আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল আরও একজনের।

```