Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গেঁওখালিতে ডুবে গেল পণ্যবাহী বাংলাদেশি জাহাজ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর :  মঙ্গলবার ভোরে গেঁওখালিতে ডুবে গেল  বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ। বজবজ থেকে  সোমবার রওনা দিয়েছিল জাহাজটি। জাহাজের ১০ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। জানা গেছে, সিমেন্ট তৈরি

গেঁওখালিতে ডুবে গেল পণ্যবাহী বাংলাদেশি জাহাজ

শেষ আপডেট: 11 September 2018 06:24

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর :  মঙ্গলবার ভোরে গেঁওখালিতে ডুবে গেল  বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ। বজবজ থেকে  সোমবার রওনা দিয়েছিল জাহাজটি। জাহাজের ১০ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। জানা গেছে, সিমেন্ট তৈরির জন্য ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশ যাচ্ছিল এম-বি সোম ৩ নামের জাহাজটি। মঙ্গলবার ভোররাতে গেঁওখালির ত্রিবেণীর কাছে জাহাজটির হুইলের চেন ছিঁড়ে যায়।  নিয়ন্ত্রণ হারিয়ে বয়াতে ধাক্কা মারে জাহাজটি। এরপরেই কাত হয়ে মহিষাদলের বাদুরের চরায় আটকে যায়। সকালে জোয়ার এলে জাহাজ ডুবতে শুরু করে। তখন জাহাজে থাকা ১০ জন নাবিকের আর্ত চিৎকার শুনতে পান স্থানীয় মৎস্যজীবীরা। তারাই  লঞ্চ নিয়ে গিয়ে ওই নাবিকদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদল ও সুতাহাটা থানার পুলিশ । জাহাজটি বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ।  নাবিকদের মধ্যে ন’ জনই বাংলাদেশি। জাহাজের ক্যাপ্টেন ভারতীয়। বর্তমানে পুলিশের তত্ত্বাবধানেই রয়েছেন তাঁরা।

```